সংবাদ শিরোনাম :
মিনিস্ট্রিয়াল হাইজিন বিষয়ে চতুর্থ শ্রেণী থেকেই পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা প্রয়োজন : রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম রংপুরে অপরাজেয় তারুণ্যের উদ্যোগে ‘ইনক্লুশন অ্যান্ড জেন্ডার ইকুইটি’ প্রোগ্রাম অনুষ্ঠিত কিশোরগঞ্জের থানা হাজত থেকে এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার সাজেকে বন্যার কবলে ২০ হাজার মানুষ, সড়ক যোগাযোগ বন্ধ লালমনিরহাটে মাদক ও জুয়ার আসামিদের পক্ষে মামলা লড়বেন না আইনজীবীরা ৭০ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ পর্যায়ে, শিগগিরই বিজ্ঞপ্তি শরীর নয়, কাজ দিয়ে মূল্যায়নের আহ্বান অঞ্জলির মীর শাহে আলম ইস্যুতে প্রধানমন্ত্রীকে রাজনৈতিকভাবে নিশানা করা হচ্ছে: রাশেদ খান মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, কাঁপছে কুয়েত ও বাহরাইন আর্জেন্টিনা -মিশর ম্যাচের মতোই ভালো মানের রেফারিং চান ফ্রান্সের কোচ দেশম
ব্রাজিল নাকি নরওয়ে বিশ্বকাপের লড়াইয়ে জিতবে কারা?

ব্রাজিল নাকি নরওয়ে বিশ্বকাপের লড়াইয়ে জিতবে কারা?

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে আজ রাতে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ইউরোপের চমক নরওয়ে। ম্যাচটি নিয়ে নিজেদের পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস প্রকাশ করেছে অপটা সুপারকম্পিউটার। তাদের হিসেবে, কোয়ার্টার ফাইনালে ওঠার দৌড়ে স্পষ্টভাবেই এগিয়ে আছে ব্রাজিল।

বাতয়ন২৪ডটকম।। স্পোর্টস ডেস্ক।। ০৫ জুলাই ২০২৬

অপটার ২৫ হাজার ম্যাচ সিমুলেশনে দেখা গেছে, নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩.৬ শতাংশ। নরওয়ের জয়ের সম্ভাবনা ২২.৪ শতাংশ, আর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৪ শতাংশ। সব মিলিয়ে শেষ আটে জায়গা করে নেওয়ার সম্ভাবনা ব্রাজিলের ৬৫.৬ শতাংশ, যেখানে নরওয়ের সম্ভাবনা ৩৪.৫ শতাংশ।

রাউন্ড অব ৩২-এ জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল। অন্যদিকে, আর্লিং হালান্ডের শেষ মুহূর্তের গোলে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নেয় নরওয়ে।

তবে পরিসংখ্যানের বাইরে ব্রাজিলের জন্য বড় সতর্কবার্তা হতে পারেন হলান্ড। নরওয়ের এই তারকা স্ট্রাইকার টানা ১৩টি প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ম্যাচে গোল করেছেন এবং এই সময়ে তার গোলসংখ্যা ২৫। চলতি বিশ্বকাপেও দুর্দান্ত ফর্মে আছেন তিনি।

অন্যদিকে ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসও দুর্দান্ত ছন্দে রয়েছেন। চলতি বিশ্বকাপে এরই মধ্যে চারটি অ্যাসিস্ট করেছেন তিনি। ১৯৭০ সালে পেলের ছয় অ্যাসিস্টের পর এক আসরে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ।

তবে ইতিহাস ব্রাজিলের পক্ষে নয়। দুই দলের আগের চার দেখায় একবারও জিততে পারেনি সেলেসাও। নরওয়ে জিতেছে দুটি ম্যাচ, বাকি দুটি হয়েছে ড্র। ১৯৯৮ বিশ্বকাপেও ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়েছিল নরওয়ে। এ ছাড়া ২০০২ সালের ফাইনালের পর বিশ্বকাপের নকআউটে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে টানা ছয়বার বিদায় নিয়েছে ব্রাজিল।ছবিসংগৃহীত

বাতায়ন২৪/আদিল

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com