সংবাদ শিরোনাম :
রংপুরে কলেজছাত্রীর মৃত্যুর ঘটনায় শিক্ষকের সঙ্গে তিন মাসে ১১৮ বার ফোনালাপের তথ্য ডিবির সুন্দরগঞ্জে তিস্তার পানি বিপৎসীমার দ্বারপ্রান্তে, ভয়াবহ ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁচপীর বাজার ফুটবল একাদশ রংপুরে আদালতের চূড়ান্ত ডিক্রির পরও জমির দখল না পাওয়ার অভিযোগ মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়নে র‍্যালি ও সমাবেশ রংপুরে মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে দলীয় সভা করে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করায় সমালোচনার মুখে জামায়াত গাইবান্ধার সুন্দরগঞ্জে আগামী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন, সভাপতি জাহিদ , সাধারন সম্পাদক খিজির ও সাংগঠনিক সম্পাদক শামীম নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের
রংপুরে মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে দলীয় সভা করে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করায় সমালোচনার মুখে জামায়াত

রংপুরে মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে দলীয় সভা করে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করায় সমালোচনার মুখে জামায়াত

মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদে এই দলীয় সভা হয়। ছবি: সংগৃহীত
মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদে এই দলীয় সভা হয়। ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুর উপজেলায় একটি জামে মসজিদের ভেতরে রাজনৈতিক দলের সভা আয়োজন এবং সেখান থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট ।। মিঠাপুকুর, রংপুর ।। বাতয়ন২৪ডটকম ।। ২৫ ‍জুন ২০২৬

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ জুন মাগরিবের নামাজ শেষে উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা একটি সাংগঠনিক বৈঠকে অংশ নেন। বৈঠকে দলীয় বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে মনোহর বাদশাকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদে এই দলীয় সভা হয়। ছবি: সংগৃহীত

মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদে এই দলীয় সভা হয়। ছবি: সংগৃহীত

সভায় উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুল, সেক্রেটারি শফিকুল ইসলাম, নায়েবে আমির আব্দুল বাছেত হারুন, সহকারী সেক্রেটারি গোলাম আজম এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই মসজিদে রাজনৈতিক কার্যক্রম আয়োজনকে অনুচিত বলে মন্তব্য করেন। স্থানীয় কয়েকজন মুসল্লি ও বাসিন্দার দাবি, ইবাদতের স্থানকে দলীয় কর্মকাণ্ডের জন্য ব্যবহার করা ঠিক হয়নি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়িয়ে চলা উচিত।

এ বিষয়ে ধর্মীয় ব্যক্তিত্বদের কেউ কেউ বলেন, মসজিদের পবিত্রতা ও পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। তাই সেখানে রাজনৈতিক কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে সংযম ও সতর্কতা প্রয়োজন।

অভিযোগের বিষয়ে উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুল বলেন, ওই সময় মসজিদে সাধারণ মুসল্লি উপস্থিত ছিলেন না বলে সেখানে বৈঠক করা হয়েছিল। তবে বিষয়টি নিয়ে যে সমালোচনা তৈরি হয়েছে, তা তারা গুরুত্বের সঙ্গে দেখছেন এবং ভবিষ্যতে এ ধরনের বিষয়ে আরও সতর্ক থাকবেন।

 

বাতায়ন২৪ডটকম ।। ইসলাম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com