সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে
শ্রীলঙ্কা উপকূলে ইরানি জাহাজে সাবমেরিনের হামলা, নিখোঁজ ১০১

শ্রীলঙ্কা উপকূলে ইরানি জাহাজে সাবমেরিনের হামলা, নিখোঁজ ১০১

স্টাফ করেসপনডেন্ট, বাতায়ন২৪ডটকম, আন্তর্জাতিক।।

শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী গ্যালে উপকূলের কাছে ইরানের নৌবাহিনীর একটি জাহাজ ডুবে গেছে। ১৮০ জন নাবিক বহনকারী জাহাজটিতে অজ্ঞাত সাবমেরিন থেকে হামলা হয়েছিল বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে শ্রীলঙ্কার নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র।

সূত্রের বরাতে রয়টার্স জানায়, হামলায় ইরানি জাহাজটি ৭৮ নাবিক আহত হয়েছেন এবং এখনো কমপক্ষে আরও ১০১ জন নিখোঁজ রয়েছেন।

এরআগে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিথা হেরাথ দেশটির পার্লামেন্টে জানিয়েছেন, আজ ভোরের দিকে ইরানি নৌ বাহিনীর ‘আইআরআইএস ডেনা’ জাহাজটি থেকে একটি বিপদ সংকেত পান তারা। পরে সকাল ৬টার দিকে জাহাজটি উদ্ধার অভিযানে শ্রীলঙ্কা নৌবাহিনীর দুটি জাহাজ ও একটি বিমান মোতায়েন করা হয়।

হেরাথ আরও জানান, ইতোমধ্যেই জাহাজটি থেকে আহত ৩০ জনকে উদ্ধার করে শ্রীলঙ্কার গ্যালে বন্দরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে ইরানি জাহাজটি কেন ডুবে গেল তার কারণ জানাননি লঙ্কান পররাষ্ট্রমন্ত্রী।

image
সাবমেরিন হামলা আহত এক ইরানি ব্যক্তিকে হুইলচেয়ারে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে 

তবে শ্রীলঙ্কার নৌবাহিনীর এক কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে রয়টার্সকে বলেন, ‘আমরা এই মুহূর্তে যা জানি তা হল ৭৯ জনকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে এবং তাদের মধ্যে একজন গুরুতর আহত হয়েছেন। আরও ১০১ জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং জাহাজটি পুরোপুরি ডুবে গেছে।’

অন্য একটি সূত্র জানিয়েছে, হাসপাতালে আনা গুরুতর আহত একজনের মৃত্যু হয়েছে।

এদিকে জাহাজটিতে কারা হামলা চালিয়েছে, তা জানা যায়নি। তবে ইরানে ইসরায়েল ও মার্কিন যৌথ হামলা শুরুর পর থেকে গত চার দিনে আরব সাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে অভিযান চালিয়ে ইরানের নৌবাহিনীর একটি সাবমেরিন এবং ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি করেছে মার্কিন বাহিনী।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com