সংবাদ শিরোনাম :
রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে নিজ বাড়ি থেকে সাবেক শিক্ষক এবং তার স্ত্রী, ছেলে মেয়ের লাশ উদ্ধার: গ্রেফতার ২ রংপুরে নিজ বাড়ি থেকে জেলা স্কুলের সাবেক শিক্ষক তার স্ত্রী ও ছেলে মেয়ের লাশ উদ্ধার বদরগঞ্জে সুধাংশুর বেপরোয়া মাদক সিন্ডিকেট: বাধা দেয়ায় গ্রামবাসীর ওপর হামলা ভারতকে সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান তেল-গ্যাসসহ নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের ২৪ এর জুলাই আন্দোলনে যে হত্যাকান্ড ঘটেছে তা রাষ্ট্রীয় মানবাধিকার লংঘন: অতিরিক্ত ডিআইাজি- আব্দুর রাজ্জাক রাষ্ট্রপতি ও মহাসচিবকে স্বাগত জানিয়ে রংপুর মহানগর বিএনপির শুভেচ্ছা মিছিল: উন্নয়ন বৈষম্য দূর হওয়ার প্রত্যাশা হারাগাছে ঈমাম মুয়াজ্জিনের সাথে প্রতারণার অভিযোগে শোকজ বিএনপি নেতা
মিঠাপুকুরে মহিলা মাদক ব্যবসায়ী গাঁজা ও হিরোইন সহ গ্রেফতার

মিঠাপুকুরে মহিলা মাদক ব্যবসায়ী গাঁজা ও হিরোইন সহ গ্রেফতার

স্টাফ করারসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুরের মিঠাপুকুরে এক মহিলা মাদক ব্যবসায়ী কে গাঁজা ও হিরোইনসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী।

আজ রবিবার ১১ই মে দিবাগত রাতে মিঠাপুকুর উপজেলার বালারহাট খন্দকার পাড়ার মনোয়ারা বেগম নামের এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১৪ কেজি ২৫০ গ্রাম গাজা ২০ কেজি হিরোইন ও একটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। গোপন সংবাদ এর ভিত্তিতে সেনাবাহিনীর ৬৬টি পদাতিক ডিভিশনের ৭২ ব্রিগেডের ৩৪ ইস্ট বেঙ্গল পীরগঞ্জ ক্যাম্পের কমান্ডার আরিয বিন বাশার ও মিঠাপুকুর থানা পুলিশ মনোয়ারা বেগমকে গ্রেফতার করে।

পরে পুলিশ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন মনোয়ারা বেগম মৃত গোপালের স্ত্রী। সে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসায়ের সাথে জড়িত।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com