সংবাদ শিরোনাম :
রংপুরে নিজ বাড়ি থেকে জেলা স্কুলের সাবেক শিক্ষক তার স্ত্রী ও ছেলে মেয়ের লাশ উদ্ধার বদরগঞ্জে সুধাংশুর বেপরোয়া মাদক সিন্ডিকেট: বাধা দেয়ায় গ্রামবাসীর ওপর হামলা ভারতকে সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান তেল-গ্যাসসহ নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের ২৪ এর জুলাই আন্দোলনে যে হত্যাকান্ড ঘটেছে তা রাষ্ট্রীয় মানবাধিকার লংঘন: অতিরিক্ত ডিআইাজি- আব্দুর রাজ্জাক রাষ্ট্রপতি ও মহাসচিবকে স্বাগত জানিয়ে রংপুর মহানগর বিএনপির শুভেচ্ছা মিছিল: উন্নয়ন বৈষম্য দূর হওয়ার প্রত্যাশা হারাগাছে ঈমাম মুয়াজ্জিনের সাথে প্রতারণার অভিযোগে শোকজ বিএনপি নেতা জুয়ারীদের হামলায় আহত সেই কলেজ শিক্ষক আর নেই বিজিবির অভিযানে ৩৮ কোটি টাকার সাপের বিষ উদ্ধার পীরগাছায় মধ্যরাতে বিধবার ঘরে হামলা, মা ও ছেলেকে জখম
গাইবান্ধায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গাইবান্ধায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গাইবান্ধা প্রতিনিধি।।বাতায়ন২৪ডটকম

গাইবান্ধায় কেক কাটা, আলোচনা ও আনন্দ র‌্যালির মধ্য দিয়ে দৈনিক কালবেলার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। বুধবার (১৬ অক্টোবর) গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি স্থানীয় দৈনিক মাধুকরের সম্পাদক কেএম রেজাউল হক।
আলোচনা অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন দৈনিক কালবেলার গাইবান্ধা প্রতিনিধি মোহাম্মদ সুমন মিয়া। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক রেজাউন্নবী রাজু, দীপক কুমার পাল, কাজী জিয়াউল হাফিজ, রজতকান্তি বর্মন, কুদ্দুস আলম, আরিফুল ইসলাম বাবু, শফিউল ইসলাম, খালেদ হোসেন, জাভেদ হোসেন, খায়রুল ইসলাম, রিকতু প্রসাদ, মিলন খন্দকার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংবাদিক শাহজাহান সিরাজ।
বক্তারা দৈনিক কালবেলার উত্তরোত্তর সাফল্য ও অগ্রযাত্রা কামনা করেন। তারা আশা করেন, পত্রিকার গাইবান্ধা প্রতিনিধি সুমন মিয়া জেলার সমস্যা ও সাফল্য তুলে ধরে সাংবাদিকতায় নতুন ধারার সৃষ্টি করবেন।
আলোচনা অনুষ্ঠান শেষে দৈনিক কালবেলার সাফল্য কামনা করে কেক কাটা হয়। শেষে গাইবান্ধা প্রেসক্লাব চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।

বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com