সংবাদ শিরোনাম :
আসন্ন ইউপি নির্বাচন ঘিরে গণসংযোগে ব্যস্ত তাম্বুলপুরের ওয়ার্ড বিএনপির সেক্রেটারী রংপুরে এক দিনের ব্যবধানে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু, গঙ্গাচড়ায় হত্যা মামলা রংপুরে হিন্দু যুবক কর্তৃক আল্লাহ ও কোরআন শরীফকে ব্যঙ্গ করে ভিডিও পোস্ট সাংবাদিকের কাজ সাংবাদিকতা করা, রাজনীতিবিদ হওয়া নয়: কামরুল ইসলাম অবশেষে দুর্ভোগের অবসান! নতুন সড়ক পেতে যাচ্ছে রংপুর নগরীর বোতলাপাড়াবাসী রংপুরে অটো চুরি করে নিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে নিহত ২, বাঘের কামড়ে আহত শরীফা বেগমের অবস্থা আশংকা জনক ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে ফেন্সিডিল ও এস্কাফসহ দুইজন গ্রেপ্তার দিনাজপুরে ৮ম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার পীরগাছায় ওয়ারিশি জমি নিয়ে বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ
উত্তরবঙ্গের বন্যাকবলিতদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন

উত্তরবঙ্গের বন্যাকবলিতদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন

নিজস্ব প্রতিনিধি।।বাতায়ন২৪ডটকম

ভারতের উজান থেকে নেমে আসা ঢল আর টানা বৃষ্টির পানিতে ফুলে-ফেঁপে উঠেছে উত্তরের নদ-নদীগুলো। এতে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলার নদ-নদীর কূলঘেঁষা চর ও চরদ্বীপসহ লোকালয়ের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

এমন অবস্থায় বন্যাকবলিতদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। সোমবার (৩০ সেপ্টেম্বর) সংস্থাটির চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এক ফেসুবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন।

যেখানে তিনি জানিয়েছেন, উত্তরবঙ্গের বন্যা কবলিত অঞ্চলে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তবে এই তহবিলে আপাতত আমরা কোনো অর্থ সহায়তা নিচ্ছি না। প্রয়োজন হলে আগামীতে ঘোষণা দেয়া হবে।

ফেনীর বন্যা কবলিতদের মাঝে এখনো আস-সুন্নাহর কাযক্রম চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, নোয়াখালী কুমিল্লা অঞ্চলে ত্রাণ কার্যক্রমের পর এখন চলছে পুনর্বাসন কার্যক্রম।

যেসব জায়গায় আমাদের টিম পুনর্বাসনের কাজ করছে-

১. ফেনীর ৬টি উপজেলার ৪৩টি ইউনিয়নে ৪৩টি টিম।

২. নোয়াখালীর ৮টি উপজেলার ৬৭টি ইউনিয়নে ৫২টি টিম।

৩. লক্ষীপুরের ২টি উপজেলার ১৮টি ইউনিয়নে ১৯টি টিম।

৪. কুমিল্লা ৪টি উপজেলার ৩১টি ইউনিয়নে ৩১টি টিম।

সব মিলিয়ে এখনো কাজ করছে মোট ১৪৫টি টিম।

বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com