সংবাদ শিরোনাম :
এই নির্বাচনে বাংলাদেশে ইসলামের পক্ষের এখন একটাই বাক্স, সেটা হলো ইসলামী আন্দোলন: চরমোনাই পীর স্বচ্ছতার সাথে মানুষের জন্য রাষ্ট্রের টাকার সর্বোচ্চ ব্যবহার করবো: আখতার হোসেন বাংলাদেশে ১৩ তারিখ থেকে হবে জনগণের দিন: তারেক রহমান শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি : মাহদী আমিন দেশে ফিরেছে সাফ ফুটসাল জয়ী নারীরা ঠাকুরগাঁওয়ে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা প্রদান-সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি রাউজানে গর্তে পড়া শিশুটিকে ৪ ঘণ্টার চেষ্টায় উদ্ধার রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনে ভোটগ্রহণের সময় সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি কাল রাজশাহী ও বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান রংপুরে ৩ আসনে ধানের শীষের পক্ষে এডভোকেট ডনের গণসংযোগ
হিজবুল্লাহ প্রধান নসরুল্লাহকে ‘হত্যা’র দাবি ইসরাইলের

হিজবুল্লাহ প্রধান নসরুল্লাহকে ‘হত্যা’র দাবি ইসরাইলের

বাসস, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

ইসরাইলি সামরিক বাহিনী শনিবার হিজবুল্লাহ প্রধান হাসান নসরাল্লাহকে আগের রাতে বৈরুতে এক হামলায় হত্যার দাবি করেছে।

জেরুজালেম থেকে এএফপি জানায়, ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি ‘এক্স’-এ ঘোষণা দেন, ‘হাসান নসরল্লাহ মারা গেছেন।’
শুক্রবার লেবাননের রাজধানীতে হামলার পর সামরিক বাহিনীর আরেক মুখপাত্র ক্যাপ্টেন ডেভিড আব্্রাহাম এএফপিকে নিশ্চিত করেছেন যে হিজবুল্লাহ প্রধানকে ‘হত্যা’ করা হয়েছে।
এদিকে হিজবুল্লাহ’র ঘনিষ্ঠ একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা থেকে নাসরাল্লাহর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
সূত্রটি জানায়, ২০০৬ সালে হিজবুল্লাহর সাথে ইসরাইলের শেষ যুদ্ধের পর নসরুল্লাহর সাথে যোগাযোগ দুই দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল এবং তাকে হত্যা করা হয়েছিল বলে গুজব রটেছিল। তবে তিনি পরে অক্ষত অবস্থায় আবির্ভূত হন।

একটি সামরিক বিবৃতিতে বলা হয়, হামলায় হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের কমান্ডার আলি কারাও নিহত হয়েছেন। এতে আরো বেশ কয়েকজন কমান্ডার নিহত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, হাসান নসরাল্লাহ গত ৩২ বছর ধরে হিজবুল্লাহর মহাসচিব ছিলেন। এ সময় তিনি অনেক ইসরাইলি বেসামরিক লোক ও সৈন্যকে হত্যা এবং হাজার হাজার সন্ত্রাসী কর্মকান্ডের পরিকল্পনা ও বাস্তবায়নের করেন।’

বাতায়ন২৪ডটকম।। সমামা

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com