সংবাদ শিরোনাম :
রংপুর বিভাগের ৫৪ জন সাংবাদিকের মাঝে কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত পীরগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালী কাউনিয়ায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন রংপুরের নিহত গ্রাম পুলিশের পাশে প্রধানমন্ত্রী, পরিবার পেল ৩ লাখ টাকা রংপুর মহানগরী থেকে ১৭৩০ পিচ ইয়াবা সহ অনার্স পড়ুয়া তরুণী গ্রেফতার মহাসমাবেশে যোগ দিতে গিয়ে প্রাণ গেল রংপুরের দফাদারের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ই নভেম্বরের চেতনা অক্ষুণ্ণ রাখার আহ্বান- জামায়াতের ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশ থেকে নিখোজ রংপুরের দফাদার রংপুরে ইয়াবাসহ যুবদল নেতাকে পুলিশে দিল এলাকাবাসী
রংপুর বিভাগের ৫৪ জন সাংবাদিকের মাঝে কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ

রংপুর বিভাগের ৫৪ জন সাংবাদিকের মাঝে কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম ||

বঞ্চিত, নির্যাতিত এবং পেশাদার সাংবাদিকদের আর্থিক অনুদান নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক এবিএম রফিকুল ইসলাম। অন্যদিকে রংপুরের ডিসি বলেছেন সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালের সাথে সাংবাদিক ও তাদের পরিবারের স্বাস্থ্য সেবা স্বল্পমূল্যে নিশ্চিত করার উদ্যোগ নেয়া হবে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তারা। এসময় রংপুর বিভাগের ৬ জেলার মৃতসহ ৫৪ জন সাংবাদিকের মাঝে ২৮ লাখ ৬০ হাজার টাকার চেক দেয়া হয়। এরমধ্যে রংপুরের ২২ জন, দিনাজপুরের ১৩ জন, কুড়িগ্রামের ৮ জন, গাইবান্ধার ৮ জন, ঠাকুরগাঁও ও লালমনিরহাটের ১ জন করে । এরমধ্যে ৪ জন মৃত সাংবাদিকদের পরিবার রয়েছে।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের যৌথ উদ্যোগে এতে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের উপ-পরিচালক (অর্থ ও প্রশাসন) এবিএম রফিকুল ইসলাম। ডিসি ইসরাত জাহানের সভাপতিত্বে এবং আরপিইউজে সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) রমিজ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খ্র্রিষ্টফার হিমেল রিছিল। বক্তব্য রাখেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রিপন, আরপিইউজে সাংগঠনিক সম্পাদক বাদশা ওসমানী, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ সোহেল, গাইবান্ধা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, কুড়িগ্রাম প্রেসক্লাবের নির্বাহী সদস্য রেজাউল কমির রেজা প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ট্রাস্টের উপ-পরিচালক এবিএম রফিকুল ইসলাম বলেন, ‘ কল্যাণ ট্রাস্টের বাজেট বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার ।এরমাধ্যমে আরও অধিক সংখ্যক সাংবাদিকদের অনুদানের আওতায় আনা যাবে। তিনি বিধিমালা অনুযায়ী বঞ্চিত, নির্যাতিত, অসুস্থ্য, আর্থিকভাবে অস্বচ্ছল পেশাদার সাংবাদিকদের এই অনুদানের আওতায় আনতে সংশ্লিষ্ট সকলকে নির্ভূলভাবে কাজ করার আহবান জানান। বলেন, এখন থেকে শহর ও গ্রাম সব মৃত সাংবাদিকদের একরম আর্থিক অনুদানের বিষয়ে নীতিমালা প্রনয়ন করা হচ্ছে।

সভাপতির বক্তব্যে ডিসি ইসরাজ জাহান বলেন, ‘ সমাজ প্রশাসন রাষ্ট্রকে জবাবদিহীতার আওতায় থাকতে সহযোগিতা করে গণমাধ্যম। বস্তৃনিষ্ঠ সংবাদ নিশ্চিত করার মাধ্যমে গণমাধ্যম কর্মীদের সেটি নিশ্চিত করতে হবে। এছাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের বরাদ্দ বাড়ানোর দাবিও তোলেন ডিসি। বলেন, রংপুরসহ বিভাগের সাংবাদিক ও তাদের পরিবারের জন্য স্বল্প মূল্যে স্বাস্থ্য সেবায় সরকারি বেসরকারী হাসপাতালগুলোর সাথে সমঝোতা চুক্তি করার জন্য যা যা প্রয়োজন সব করা হবে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com