সংবাদ শিরোনাম :
গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধ হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার গাইবান্ধায় ৩৯৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আসন্ন ইউপি নির্বাচন ঘিরে গণসংযোগে ব্যস্ত তাম্বুলপুরের ওয়ার্ড বিএনপির সেক্রেটারী রংপুরে এক দিনের ব্যবধানে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু, গঙ্গাচড়ায় হত্যা মামলা রংপুরে হিন্দু যুবক কর্তৃক আল্লাহ ও কোরআন শরীফকে ব্যঙ্গ করে ভিডিও পোস্ট সাংবাদিকের কাজ সাংবাদিকতা করা, রাজনীতিবিদ হওয়া নয়: কামরুল ইসলাম অবশেষে দুর্ভোগের অবসান! নতুন সড়ক পেতে যাচ্ছে রংপুর নগরীর বোতলাপাড়াবাসী রংপুরে অটো চুরি করে নিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে নিহত ২, বাঘের কামড়ে আহত শরীফা বেগমের অবস্থা আশংকা জনক ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে ফেন্সিডিল ও এস্কাফসহ দুইজন গ্রেপ্তার
গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধ হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধ হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট||গাইবান্ধা||বাতায়ন২৪ডটকম||

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে জহুরুল প্রধান (বৃদ্ধ) হত্যা মামলার প্রধান আসামি ছানোয়ার হোসেন আকন্দকে (৫৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে গাইবান্ধার সাঘাটা উপজেলার থৈকোড়ের পাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছানোয়ার হোসেন আকন্দ গোবিন্দগঞ্জ উপজেলার চক মাকড়া গ্রামের মৃত সাইদুল ইসলাম আকন্দের ছেলে।

এসআরবি-১৩-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত জহুরুল প্রধানের পরিবারের সঙ্গে ছানোয়ার আকন্দের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধ মীমাংসায় স্থানীয়ভাবে একাধিকবার সালিশও হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর সকালে ছানোয়ারের পরিবারের লোকজন জহুরুল প্রধানের জমিতে মসজিদের সীমানাপ্রাচীর নির্মাণের জন্য মাটি খুঁড়তে থাকেন। এ সময় জহুরুল তাদের মাটি খোঁড়া বন্ধ করতে বললে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অভিযুক্তরা জহুরুলের বুকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে গত ৮ অক্টোবর গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ১৪।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি-১৩। এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাতে এসআরবি-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের সিপিসি-৩-এর একটি আভিযানিক দল সাঘাটা উপজেলার থৈকোড়ের পাড়া গ্রামের বাবু মাস্টারের বাড়িতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ছানোয়ারকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর ছানোয়ার হোসেন আকন্দকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৩।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com