সংবাদ শিরোনাম :
রংপুরের উন্নয়নে সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্প- প্রতিমন্ত্রী  আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসে লাভ হবে না, ধৈর্যের সীমা ছাড়ালে বল প্রয়োগ: প্রতিমন্ত্রী রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি গ্রেপ্তার, পেট্রোল-রড-লাঠি উদ্ধার দশ বছর ধরে যদি ৫৬ লাখ টন সার দিয়েই বাম্পার ফলন হয়, তাহলে কেন এবার ৬২ লাখ টন দিয়েও কৃষকদের কাছে কথা শুনতে হচ্ছে-কর্মকর্তাদের কাছে কৃষি সচিবের প্রশ্ন ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ: রিজভী রাজপথে ৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের কোন ধাপে কোন ইউনিয়নে নির্বাচন ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশ করবে এনসিপি খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী রংপুরে আবারও গ্যারেজে পার্কিং করা বাসে আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ, দুইদিনে পুড়লো তিন বাস
দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল-দোকান

দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল-দোকান

স্টাফ করেসপন্ডেন্ট ||রংপুর|| বাতায়ন২৪ডটকম ||

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময়ে এসব প্রতিষ্ঠান সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের থেকে এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়েছে। চিঠিটি সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

আগের সরকারি নির্দেশনা অনুযায়ী, শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নিয়ম ছিল। এখন খোলা রাখার সময় দুই ঘণ্টা বাড়লো।

নতুন নির্দেশনার চিঠিতে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আগামী ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানসমূহ সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

তবে ২৩ অক্টোবর থেকে এসব প্রতিষ্ঠান খোলার আগের সময়সূচি কার্যকর হবে। অর্থাৎ ওই দিন থেকে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকান খোলা রাখা যাবে।

এবারের শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে। ২১ অক্টোবর বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মাধ্যমে পূজা শেষ হবে। তবে দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকবে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com