সংবাদ শিরোনাম :
বিএসএফের গুলিতে আহত ২ ভারতীয় নাগরিক রংপুর মেডিকেলে ভর্তি বিশ্ব বসতি দিবসে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের বর্ণাঢ্য র‍্যালি রংপুরে মাউশির তালাবদ্ধ স্টোর থেকে ৪ বস্তা ফাইল রাস্তায় গেল কিভাবে রংপুরে যৌথ অভিযানে ৫০ লাখ মুল্যের কষ্টিপাথর সহ আটক-২ শহীদ আবু সাঈদের কবর ও ঘরবাড়ি উন্নয়নে ১ কোটি টাকা বরাদ্দ দিলো সরকার পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন জুয়েল রানা রংপুরে অনলাইন জুয়া ও ভিসা প্রতারণার অভিযোগে দুইজন গ্রেপ্তার সীমান্তে বিজিবির অভিযান গাঁজা ইস্কাপসহ মোটরসাইকেল জব্দ রংপুরে চাঁদা না দেওয়ায় আমবাগানের শতাধিক চারা উপড়ে ফেলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে বিজিবির অভিযানে পিস্তল-গুলি ও ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার
রংপুরে যৌথ অভিযানে ৫০ লাখ মুল্যের কষ্টিপাথর সহ আটক-২

রংপুরে যৌথ অভিযানে ৫০ লাখ মুল্যের কষ্টিপাথর সহ আটক-২

স্টাফ করেসপন্ডেন্ট ||রংপুর||বাতায়ন২৪ডটকম ||

রংপুরে বিজিবি ও এসআরবি-১৩-এর যৌথ অভিযানে ৫০ কেজি ওজনের দুটি দুষ্প্রাপ্য কষ্টিপাথরসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া কষ্টিপাথর দুটির আনুমানিক সিজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত রংপুরের মিঠাপুকুর, রংপুর শহর ও পীরগাছা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন রংপুরের তাজহাট থানার কানঙ্গটুলা গ্রামের মো. মজিবর রহমান (৫৭) এবং কোতোয়ালি থানার পূর্ব বোতলা এলাকার মো. এনামুল হোসেন (৫৫)।

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) সূত্রে জানা যায়, আরআইবি, এসআইপি ও সিভিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজিউর রহমানের নেতৃত্বে বিজিবি ও এসআরবি-১৩-এর সমন্বয়ে বিশেষ টহলদল গঠন করা হয়। পরে রাতভর রংপুর জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানের একপর্যায়ে দুই ব্যক্তিকে আটক করে তাদের হেফাজত থেকে দুটি কষ্টিপাথর উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পাথর দুটির মোট ওজন ৫০ কেজি এবং আনুমানিক সিজার মূল্য ৫০ লাখ টাকা।

আটক দুজনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের রংপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লেফটেন্যান্ট কর্নেল মো. নাজিউর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ পণ্য ও মাদকের প্রবাহ বন্ধে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালিয়ে যাবে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com