সংবাদ শিরোনাম :
রংপুরে চাঁদা না দেওয়ায় আমবাগানের শতাধিক চারা উপড়ে ফেলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে বিজিবির অভিযানে পিস্তল-গুলি ও ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার রাড্ডার ঘটনায় এমপি সরানো ‘আইওয়াশ’, গ্রেপ্তার-বহিষ্কার না করায় সরকারের সমালোচনা মিশু-আসিফের নেতৃত্বে কারমাইকেল কলেজ বিতর্ক পরিষদের নতুন কমিটি ভাতিজা বৌকে ধর্ষণ মামলায় চাচাশ্বশুর গ্রেপ্তার জুলাই সনদ বাস্তবায়ন ও রংপুরের উন্নয়নে রাজপথে সোচ্চার হওয়ার ঘোষণা জামায়াতের বদরগঞ্জে বসতভিটা দখলের অভিযোগ, টাকা দাবি’ প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন রংপুরে তুলা উন্নয়ন বোর্ডের দেয়াল ঘেঁষে যুবকের মরদেহ উদ্ধার অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশ: গঙ্গাচড়ায় সাংবাদিকের ওপর হামলা রংপুরে সাড়ে সাত কেজি গাজা সহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
মিশু-আসিফের নেতৃত্বে কারমাইকেল কলেজ বিতর্ক পরিষদের নতুন কমিটি

মিশু-আসিফের নেতৃত্বে কারমাইকেল কলেজ বিতর্ক পরিষদের নতুন কমিটি

আদিল আশরাফিল আবিদ; কারমাইকেল কলেজ ||করেসপন্ডেন্ট||বাতায়ন২৪ডটকম ||

‘বিতর্কের দ্বন্দ্বে বিকশিত হোক সুন্দর’ এই স্লোগানকে সামনে রেখে কারমাইকেল কলেজ বিতর্ক পরিষদের ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। নতুন কমিটিতে দর্শন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী উম্মে জান্নাত মিশুকে মুখ্য সমন্বয়ক এবং প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. আসিফ মাহমুদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।

নতুন পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কারমাইকেল কলেজের প্রফেসর ড. মো. আবুল হোসেন মন্ডল। সহ-সভাপতি হিসেবে রয়েছেন প্রফেসর মো. হাবিবুর রহমান। তত্ত্বাবধায়ক শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মতিয়ার রহমান ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. রিপন মিয়া।

কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হয়েছেন রাহুল দাস, সাংগঠনিক সম্পাদক মো. আহনাফ শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক সুমাইয়া জাহান সমাপ্তি, অর্থ সম্পাদক মো. আহসান হাবীব এবং সহ-অর্থ সম্পাদক আলিমাতুন নূর সিথী।

এ ছাড়া তথ্য, তত্ত্ব ও গবেষণা, প্রকাশনা, প্রচার, মানবসম্পদ ও দপ্তরসহ বিভিন্ন সম্পাদকীয় পদে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের দায়িত্ব দেওয়া হয়েছে। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মাফরুজা অহনাজ মৌরিন, বহ্নিশিখা রায় পূজা, মো. আব্দুল ওয়াজেদ সরকার, নন্দিতা ইসলাম মৌরি ও রিশা আঙ্কার।

নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে কারমাইকেল কলেজে বিতর্কচর্চাকে আরও বিস্তৃত ও সংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের যুক্তি উপস্থাপন, বিশ্লেষণী চিন্তা, তথ্যভিত্তিক মতামত প্রকাশ ও নেতৃত্বের দক্ষতা বিকাশে নিয়মিত বিতর্ক, কর্মশালা ও বিভিন্ন আয়োজন করার প্রত্যাশা রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, বিতর্কচর্চা শিক্ষার্থীদের শুধু বক্তব্য উপস্থাপনের দক্ষতা বাড়ায় না; বরং ভিন্নমতকে বোঝা, তথ্য যাচাই, যুক্তি বিশ্লেষণ এবং গঠনমূলকভাবে নিজের অবস্থান তুলে ধরার সক্ষমতা তৈরি করে। নতুন নেতৃত্বের মাধ্যমে ক্যাম্পাসে জ্ঞানভিত্তিক ও ইতিবাচক বিতর্কের পরিবেশ আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com