সংবাদ শিরোনাম :
গাইবান্ধায় ১৩৭ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার AI দিয়ে ছেলের কণ্ঠ নকল করে প্রতারণা, গাইবান্ধায় চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২ সহকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ: রংপুর শিক্ষা অফিসে চুড়ান্ত মনোনয়ন বঞ্ছিতদের অবস্থান রাণীশংকৈলে জুয়ার আসরে পুলিশের অভিযান, তাস ও নগদ টাকাসহ ৭ জন আটক ওমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট এ হেক্সা চ্যাম্পিয়ন হওয়ায় অনন্যা-কিসকুর দলকে সংবর্ধনা ও ব্লেজার উপহার দিলো ডিএফএ তাজহাটে গ্যারেজ মালিক হত্যার পলাতক আসামি অমিত ঘোষ গ্রেপ্তার রংপুরে শাশুড়ীকে সম্মান করার কথা বলায় পুত্রের হাতে পিতা খুন আমার শরীরে অন্তত ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে: এনসিপি নেতা সালাউদ্দিনের অভিযোগ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রংপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ
গাইবান্ধায় ১৩৭ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

গাইবান্ধায় ১৩৭ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর| বাতায়ন২৪ডটকম

গাইবান্ধা সদর উপজেলায় অভিযান চালিয়ে ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ জয়নব বিবি (৫৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে সদর থানার দারিয়াপুর বাজারসংলগ্ন মিঞা ম্যানশন মার্কেটের পশ্চিম পাশে কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জয়নব বিবি দিনাজপুর জেলার হাকিমপুর থানার বৈগ্রাম এলাকার মৃত জামালের মেয়ে। এসআরবি-১৩ জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নারী সদস্য দিয়ে জয়নব বিবির দেহ তল্লাশি করে ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এসআরবি-১৩ বাদী হয়ে জয়নব বিবির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করেছে।

এসআরবি-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম 

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com