সংবাদ শিরোনাম :
গাইবান্ধায় ১৩৭ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার AI দিয়ে ছেলের কণ্ঠ নকল করে প্রতারণা, গাইবান্ধায় চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২ সহকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ: রংপুর শিক্ষা অফিসে চুড়ান্ত মনোনয়ন বঞ্ছিতদের অবস্থান রাণীশংকৈলে জুয়ার আসরে পুলিশের অভিযান, তাস ও নগদ টাকাসহ ৭ জন আটক ওমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট এ হেক্সা চ্যাম্পিয়ন হওয়ায় অনন্যা-কিসকুর দলকে সংবর্ধনা ও ব্লেজার উপহার দিলো ডিএফএ তাজহাটে গ্যারেজ মালিক হত্যার পলাতক আসামি অমিত ঘোষ গ্রেপ্তার রংপুরে শাশুড়ীকে সম্মান করার কথা বলায় পুত্রের হাতে পিতা খুন আমার শরীরে অন্তত ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে: এনসিপি নেতা সালাউদ্দিনের অভিযোগ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রংপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ
রাণীশংকৈলে জুয়ার আসরে পুলিশের অভিযান, তাস ও নগদ টাকাসহ ৭ জন আটক

রাণীশংকৈলে জুয়ার আসরে পুলিশের অভিযান, তাস ও নগদ টাকাসহ ৭ জন আটক

স্টাফ করেসপন্ডেন্ট |ঠাকুরগাঁও |বাতায়ন২৪ডটকম |

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৃথক অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে সাতজনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তাস ও নগদ ৩২ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকজন ব্যক্তি একত্রিত হয়ে জুয়া খেলছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় সাতজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ ৩২ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন রাণীশংকৈল উপজেলার বাঁশবাড়ী গ্রামের আব্দুল গনির ছেলে অলিম হোসেন (৪৭), রংপুরের গংগাচড়া উপজেলার পাইকন গ্রামের আব্দুল কাদেরের ছেলে আব্দুল আউয়াল (৪৮), বাঁশবাড়ী গ্রামের মৃত ভরত চন্দ্র রায়ের ছেলে রতন কুমার রায় (৩৭), উজধাড়ী গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে মো. হান্নান (৪৫), বগুড়াপাড়া বলিদ্বারা গ্রামের মৃত সাখাওয়াত মোল্লার ছেলে আফছার (৫৫), বলিদ্বারা গ্রামের মৃত মিনাজ শেখের ছেলে উজ্জ্বল (৬৪) এবং রাণীশংকৈল উপজেলার মৃত রইচ উদ্দিনের ছেলে আব্দুল জব্বার (৫৫)।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com