সংবাদ শিরোনাম :
রংপুরে বাবার বাড়ি থেকে নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা পীরগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির সনদ ও নগদ অর্থ বিতরণ রংপুরে প্রথমবারের মতো অলিম্পিক ইভেন্ট তায়কোয়ানডো ও ফেন্সিং প্রশিক্ষণের উদ্বোধন ওরা ১১ জন স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংস্থার কমিটি গঠন রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায়
ব্লগার অভিজিৎ হত্যা : ‘জঙ্গি’ সদস্য সায়মনের জবানবন্দি

ব্লগার অভিজিৎ হত্যা : ‘জঙ্গি’ সদস্য সায়মনের জবানবন্দি

ফাইল ছবি

বিজ্ঞানমনস্ক লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ‘জঙ্গি’ সংগঠন আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) সদস্য মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন।

রোববার তাকে আদালতে হাজির করে মামলা তদন্তকারী কর্মকর্তা। এ সময় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন তিনি। ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শনিবার বাউনিয়া বাদালদি রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেররিজম বিভাগ। উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ। পরে শাহবাগ থানায় অভিজিতের বাবা অধ্যাপক ড. অজয় রায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের কয়েকদিন পর আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা (একিউআইএস) ওই হত্যাকাণ্ডের দায় স্বীকারের খবর দেয় জঙ্গিগোষ্ঠীর ইন্টারনেট ভিত্তিক তৎপরতা নজরদারি করা ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।’ বাংলাদেশ সরকার বরাবরই বলে আসছে, এসব হত্যাকাণ্ডের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর কোনো সম্পর্ক নেই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com