সংবাদ শিরোনাম :
লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে সরকার, ৫ মাসেই সীমাহীন ব্যর্থতা: নাহিদ ১৫ আগস্ট ঘিরে রংপুরে মহানগর পুলিশের বিশেষ মহড়া, নিরাপত্তায় সতর্ক অবস্থান ময়মনসিংহে বাবাকে কোপানোর প্রতিশোধ নিতে যুবককে হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার রংপুর নগরীতে অটোগ্যারেজ মালিককে হত্যা: এক নারীসহ আটক-৩ রাজধানীতে ২ ঘণ্টার ব্যবধানে উদ্ধার ৩ যুবকের মরদেহ নির্মানের আড়াই বছর পর যাত্রা শুরু হলো রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের তৃণমূল বিএনপি শক্তিশালী করতে রাজশাহী নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে দেশে ফিরলেন জেন-জি আন্দোলনে নেপ ক্ষমতাচ্যুত নেপালের প্রধানমন্ত্রী উচ্চশিক্ষায় সুইডেনগামী নাজমুলের পাশে প্রধানমন্ত্রী
১৫ আগস্ট ঘিরে রংপুরে মহানগর পুলিশের বিশেষ মহড়া, নিরাপত্তায় সতর্ক অবস্থান

১৫ আগস্ট ঘিরে রংপুরে মহানগর পুলিশের বিশেষ মহড়া, নিরাপত্তায় সতর্ক অবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর| বাতায়ন২৪ডটকম 

১৫ আগস্ট উপলক্ষে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও নাশকতা এড়াতে রংপুর মহানগরীতে বিশেষ মহড়া দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে রংপুর নগরীতে এই সতর্কতামূলক মহড়া পরিচালিত হয়।

বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ি থেকে মহড়াটি শুরু হয়। এরপর মহানগর পুলিশের প্রতিটি ইউনিটের গাড়ি বহর হুইসেল বাজিয়ে শাপলা চত্বর, মেডিকেল মোড়, টার্মিনাল এলাকা ও গ্র্যান্ড হোটেল মোড়সহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিবি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পুলিশি এই বিশেষ মহড়ায় নগরবাসীর নজর কাড়াসহ সার্বিক নিরাপত্তা জোরদার হয়। এছাড়া নিরাপত্তার স্বার্থে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মহড়া শেষে রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী সাংবাদিকদের বলেন, “রংপুর মহানগর এলাকায় যেকোনো ধরনের দুষ্কৃতায়ন ও নাশকতার বিরুদ্ধে মেট্রোপলিটন পুলিশ সর্বদা সচেষ্ট ও সক্রিয় আছে। নগরবাসীকে নিরাপত্তা প্রদান এবং যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি হিসেবেই আমাদের এই আয়োজন।”

তিনি আরও জানান, ১৫ আগস্টের বিশেষ দিনটিকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের অরাজকতা বা নাশকতা তৈরি করতে না পারে, তাদের কঠোর বার্তা দিতেই এই সতর্কতামূলক মহড়া ও অবস্থান কর্মসূচি। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।

উক্ত মহড়ায় মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশের অন্যান্য ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

এইচ আরবি/বাতায়ন২৪ডটকম/রংপুর 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com