সংবাদ শিরোনাম :
রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রংপুরে জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
রংপুরে জ্বালানি কম দেওয়ায় ওমর ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা

রংপুরে জ্বালানি কম দেওয়ায় ওমর ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট| রংপুর| বাতায়ন২৪ডটকম

রংপুরে পরিমাপে তেল কম দেওয়ার অভিযোগে নগরীর সাতমাথা নাছনিয়ার একটি ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান এবং কাজী মো. শাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

রংপুর নগরীর মাহিগঞ্জ সাতমাথার আরকে রোডস্থ নাছনিয়ায় মেসার্স ওমর ফিলিং স্টেশনে অভিযান পরিচালনার সময় তেল চুরির বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। ফিলিং স্টেশনটি প্রতি ১০ লিটার অকটেন চু‌রি করছে ৫৮০ মিলিলিটার অকটেন।

এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো. আহসা হাবিব। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএসটিআই ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com