সংবাদ শিরোনাম :
রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রংপুরে জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
তনু হত্যা মামলার জামিন বাতিলের পর সাবেক সেনাসদস্য হাফিজুর গ্রেফতার 

তনু হত্যা মামলার জামিন বাতিলের পর সাবেক সেনাসদস্য হাফিজুর গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট/কুমিল্লা/বাতায়ন২৪ডটকম

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় জামিনে মুক্ত হওয়া অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শনিবার (৮ আগস্ট) পিবিআইয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আদালতের নির্দেশ অমান্য করায় এবং পুনরায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে। তাকে কুমিল্লার আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে।

হাইকোর্টের জামিন ও মুক্তি: হাইকোর্টের একটি বেঞ্চ তাকে জামিন দিলে গত মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

জামিনের আদেশ চ্যালেঞ্জ করে রাষ্ট্রপক্ষ আবেদন জানালে আপিল বিভাগ তা বাতিল করেন। একই সাথে ২৪ ঘণ্টার মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয় এবং তা অমান্য করলে গ্রেপ্তারের আদেশ দেওয়া হয়।

নির্ধারিত সময়সীমা (শুক্রবার সন্ধ্যা) শেষ হলেও আত্মসমর্পণ না করায় পিবিআই তাকে গ্রেফতার করে।

ঘটনার দীর্ঘ ১০ বছর পর চলতি বছরের ২২ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে প্রথম গ্রেফতার করা হয়। পরবর্তীতে আদালতের আদেশে তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয় এবং ডিএনএ নমুনা সংগ্রহ করে প্রতিবেদন আদালতে জমা দেয় পিবিআই।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর সোহাগী জাহান তনুর মরদেহ একটি ঝোপের মধ্য থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বাবা ইয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম/কুমিল্লা

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com