গাজীপুরের শ্রীপুরে প্রায় এক মণ দুধ দিয়ে গোসল করে বিএনপির রাজনীতি থেকে চিরতরে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন যুবদলের সাবেক এক নেতা।
স্টাফ করেসপন্ডেন্ট।। গাজীপুর ।।বাতয়ন২৪ডটকম।। ০৩ আগস্ট ২০২৬
সোমবার (৩ আগষ্ট) দুপুরে উপজেলার দক্ষিণ ধনুয়া এলাকায় নিজ বাড়িতে ব্যতিক্রমী এই প্রতীকী কর্মসূচির মাধ্যমে রাজনীতি ছাড়ার ঘোষণা দেন গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম। দুধ দিয়ে গোসলের পর তিনি তার মা হাওয়া বেগমের মাথায় হাত রেখে শপথ করেন, ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হবেন না।
সোমবার দুপুরে মাহাবুব আলমের এই কর্মসূচিকে ঘিরে এলাকায় কৌতূহল তৈরি হয়। দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর তার এমন প্রতীকী বিদায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।মাহাবুব আলমের দাবি, দীর্ঘদিন দলের রাজনীতিতে সক্রিয় থাকার পরও তিনি নিজ দলের নেতাকর্মীদের কাছ থেকেই নির্যাতন, হয়রানি ও ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তার বিরুদ্ধে সাজানো ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
বাতায়ন২৪ডটকম।। আ.আ.আ