সংবাদ শিরোনাম :
রংপুরে শিক্ষক পরিবারে ৪ খুন: শ্রাদ্ধ সম্পন্ন রংপুরে চাঞ্চল্যকর চার খুন ময়না তদন্তের প্রতিবেদন প্রস্তুত: শ্রাদ্ধ সম্পন্ন খাগড়াছড়ি পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি রংপুরে চাঞ্চল্যকার ফোর মার্ডার: তদন্ত সংস্থা বদল রংপুরে ফোর মার্ডারে শার্টকান্ড: পুলিশ কর্মকর্তার দাবি কাকতালিয় হামের টিকা দেওয়ায় পর গুরুতর অসুস্থ শিশু, তিন সার্জারিতেও মেলেনি আরোগ্য রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে নিজ বাড়ি থেকে সাবেক শিক্ষক এবং তার স্ত্রী, ছেলে মেয়ের লাশ উদ্ধার: গ্রেফতার ২ রংপুরে নিজ বাড়ি থেকে জেলা স্কুলের সাবেক শিক্ষক তার স্ত্রী ও ছেলে মেয়ের লাশ উদ্ধার
ঢাকা মেডিকেল থেকে শিশু চুরির অভিযোগ

ঢাকা মেডিকেল থেকে শিশু চুরির অভিযোগ

ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগের ওয়ার্ড থেকে ঘুমন্ত অবস্থায় মায়ের পাশে থাকা তিন মাসের শিশু (জিম) চুরির অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২০ নভেম্বর) দিবাগত ১২টা থেকে ১টার মধ্যে এ চুরি হয় বলে শিশুটির পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। এর আগেও ঢাকা মেডিকেল থেকে শিশু চুরির ঘটনা ঘটেছে।

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, শিশুটির বাবা জুয়েল মিয়া রিকশাচালক। কিছুদিন ধরে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। জুয়েল মিয়ার স্ত্রী সুমাইয়া আকতার তাকে দেখাশোনার জন্য শিশুটিকে নিয়ে রাতে হাসপাতালে ছিলেন। এক পর্যায়ে শিশুটিকে পাশে নিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। ঘুম ভাঙার পরে শিশুটিকে আর খুঁজে পাননি। রাতেই বিষয়টি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেন তারা।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, শিশুটির স্বজনেরা অভিযোগ করেছেন। আমরা পুরো বিষয়টি শাহবাগ থানাকে অবহিত করেছি। বিষয়টি শাহবাগ থানা-পুলিশ দেখছে।

অন্যদিকে, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. রাশিদুল ইসলাম জানান, বিষয়টি আমরা শুনেছি। বিষয়টি শাহবাগ থানার পুলিশ দেখছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com