সংবাদ শিরোনাম :
বিশ্বকাপে আর্জেন্টিনার পুরোনো অভ্যাস, শুরুতেই কি আবার হোঁচট খেতে যাচ্ছে আর্জেন্টিনা। গাইবান্ধায় জুলাই শহীদদের কবর পাকাকরণের অর্থ আত্মসাতের অভিযোগ শিবিরকর্মীকে মারধরের ঘটনায় ইসলামী ছাত্র আন্দোলনের ৪ কর্মী গ্রেপ্তার একাদশে ফিরছেন মেসি-মার্টিনেজ, যেমন হচ্ছে আর্জেন্টিনার একাদশ কারমাইকেল কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন হেক্সার পথে কি ব্রাজিল? ২০০২ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত
বিশ্বকাপে আর্জেন্টিনার পুরোনো অভ্যাস, শুরুতেই কি আবার হোঁচট খেতে যাচ্ছে আর্জেন্টিনা।

বিশ্বকাপে আর্জেন্টিনার পুরোনো অভ্যাস, শুরুতেই কি আবার হোঁচট খেতে যাচ্ছে আর্জেন্টিনা।

ফুটবল ইতিহাসে আর্জেন্টিনাকে ঘিরে একটি মজার পরিসংখ্যান রয়েছে। বিশ্বকাপ জয়ের পরের আসরে দলটি একাধিকবার নিজেদের প্রথম ম্যাচে হেরে অভিযান শুরু করেছে। তাই ২০২৬ বিশ্বকাপের শুরুতে অনেক সমর্থকের মনেই প্রশ্ন—কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়নদের ক্ষেত্রেও কি সেই ইতিহাস আবার ফিরে আসবে

বাতয়ন২৪ডটকম।। স্পোর্টস রিপোর্টার  ।। ১৬ জুন  ২০২৬

১৯৭৮ সালে নিজেদের মাটিতে প্রথমবার বিশ্বকাপ জয়ের পর ১৯৮২ আসরের উদ্বোধনী ম্যাচে বেলজিয়ামের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছিল আর্জেন্টিনা। এরপর ১৯৮৬ সালে বিশ্বকাপ জয়ের চার বছর পর, ১৯৯০ বিশ্বকাপেও ক্যামেরুনের কাছে একই ব্যবধানে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে আলবিসেলেস্তেরা।

তবে শুরুটা খারাপ হলেও ১৯৯০ সালে আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। যদিও শেষ পর্যন্ত পশ্চিম জার্মানির কাছে হেরে রানার্স-আপ হয় তারা। আর ২০২২ কাতার বিশ্বকাপের কথা তো সবারই মনে আছে সৌদি আরবের বিপক্ষে অপ্রত্যাশিত হার দিয়েও শেষ পর্যন্ত শিরোপা জিতে ইতিহাস গড়েছিল লিওনেল মেসির দল।

এবার ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা। শক্তির বিচারে এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না কোচ লিওনেল স্কালোনি। তার মতে, আলজেরিয়ার আক্রমণভাগে বেশ কয়েকজন দ্রুতগতির খেলোয়াড় রয়েছেন, যারা যেকোনো সময় ম্যাচের চিত্র বদলে দিতে পারেন।

স্কালোনি আরও বলেন, বিশ্বকাপের প্রথম ম্যাচ অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সেটিই পুরো টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণ করে না। কাতার বিশ্বকাপের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবারও দলকে চাপমুক্ত ও আত্মবিশ্বাসী রাখার চেষ্টা করছেন তিনি।

এখন দেখার বিষয়, আর্জেন্টিনা কি পুরোনো ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাবে, নাকি জয় দিয়ে শুরু করে নতুন ইতিহাস লিখবে।

বাতয়ন২৪ডটকম / সালাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com