সংবাদ শিরোনাম :
রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রংপুরে জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
রংপুরে বর্ণিল বৈশাখী শোভাযাত্রায় ঐতিহ্যের প্রদর্শণ

রংপুরে বর্ণিল বৈশাখী শোভাযাত্রায় ঐতিহ্যের প্রদর্শণ

বাতায়ন২৪ডটকম || রংপুর জেলা প্রশাসনের আয়োজনে বর্ণিল শোভাযাত্রা।

স্টাফ করেসপনডেন্ট।। পঞ্চগড়।। বাতায়ন২৪ডটকম।।

সম্পদের সুষম বন্টন অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক সহিষ্ণুতা সামাজিক নিরাপত্তা  এবং শেকড় সংস্কৃতির চেতনা বাস্তবায়নের প্রত্যাশায় রংপুরে পালন হচ্ছে বাংলা নববর্ষ। পাশাপাশি শোভাযাত্রাসহ প্রতিটি আয়োজনে হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য প্রদর্শন করা হয়।

বুধবার ( ১৪ এপ্রিল) সকাল আটটায় রংপুর জেলা প্রশাসনের আয়োজনে জিলা স্কুলের ঐতিহাসিক বটতলায় ‘ এসো হে বৈশাখ এসো গান দিয়ে শুরু হয় বর্ষবরণের আনুষ্ঠানিকতা।  উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন  রংপুর সিটি করপোরেশন প্রশাসক মাহফুজ উন নবী ডন, ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী, ডিসি মোহাম্মদ রুহুল আমীন,  জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম,পুলিশ সুপার মারুফাত হোসাইন প্রমুখ। পরে সেখানে  সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভার পর বেলা ১১ টায় টায় বের হয় বৈশাখী শোভা যাত্রা।

রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলামের নেতৃত্বে  বর্ণিল বৈশাখী শোভাযাত্রায় অংশ নেন প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশা ও বয়সের হাজার হাজার মানুষ। মিছিলের নগরীতে পরিণত হয় রংপুর। বর্ণিল শোভাযাত্রায় ঢেঁকি, মাছ ধরা, লাঠি খেলা, ঠেঙ্গা দিয়ে হাটা, ঘোড়ার গাড়ি গরুর গাড়ি, বউ সাজা, লাঙ্গল জোয়ালসহ হারিয়ে যাওয়া  বিভিন্ন গ্রামীণ ঐতিহ্য প্রদর্শন করা হয়। পরে পাবলিক লাইব্রেরী মাঠে শোভাযাত্রা শেষে লোকজ মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের কর্তাব্যাক্তিরা। পরে তারা  লোকজ সাংস্কৃতিক উৎসব উদ্বোধন করেন।

এছাড়াও রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজসহ নগরীর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবের উদযাপিত হয় বর্ষবরণ। নগরীর বিভিন্ন স্থানে চলে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।

অংশ নিয়ে উৎফুল্ল অংশগ্রহণকারীরা। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য অর্থনৈতিক মুক্তি এবং  রাজনৈতিক সহিষ্ণুো ও শেকড় সংস্কৃতি লালনের আসা উঠে আসে অংশগ্রহণকারীদের কন্ঠে।

বাতায়ন২৪ডটকম/ মিজানুর রহমান/

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com