সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার পোষ্য পুত্র খ্যাত বাবু চৌধুরীর অপসরাণ ও গ্রেফতার দাবি, হিমাগার ভাড়া ৫:২০টাকা করার দাবিতে মহাসড়ক অবরোধ রংপুর রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ আবদুল মাবুদ রংপুরে ৩৪ বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-ব্যক্তিকে সহায়ক উপকরণ, ১ হাজার পরিবার পেল ৩ হাজার গাছের চারা প্রধানমন্ত্রীর নিকট ৮ দফা দাবিতে গঙ্গাচড়ার কৃষকদের স্মারকলিপি নেপালে আকর্ষিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান রংপুরে চাঞ্চল্যকর চার খুন: গনপতি চক্রবর্তির বাসার ছাদে পানি: ঘরের ভিতরে নেই: রংপুরে চাঞ্ছল্যকর ৪ খুন: শ্মশানের পাহাদার আদালতে কি স্বাক্ষ্য দিলেন রংপুরে আলোচিত শিক্ষক পরিবার হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা মিলাদুন্নবী উপলক্ষে কারমাইকেল কলেজে ‘নাতে রাসুল সন্ধ্যা’ অনুষ্ঠিত রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক হত্যা: পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে সুজনের মানববন্ধন
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের গেজেট প্রকাশ, উচ্ছ্বসিত নগরবাসী

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের গেজেট প্রকাশ, উচ্ছ্বসিত নগরবাসী

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে গেজেট প্রকাশিত হয়েছে। এ খবরে উচ্ছ্বসিত নগরের বাসিন্দারা। তারা বলছেন, শুধু গেজেট প্রকাশে থেমে থাকলে হবে না, দ্রুত বাস্তবায়ন করতে হবে। তারা বলেন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে গেজেট প্রকাশিত হওয়ায় আমরা আনন্দিত, তবে দ্রুত এর বাস্তবায়ন চাই।

পরিকল্পিত নগরায়নসহ পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষায় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে গেজেট প্রকাশ করেছে সরকার। গতকাল বুধবার রাতে এ সরকারি গেজেটের মাধ্যমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এর আগে ২০১৪ সালের ৮ জুন সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব কমিটির সভায় ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠনের নীতিগত অনুমোদন দেওয়া হয়।

রংপুর জেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি ফখরুল আনাম বেঞ্জু বলেছেন, দীর্ঘদিনের আন্দোলনের ফলশ্রুতিতে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের গেজেট প্রকাশ হয়েছে। রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে পরিকল্পিত একটি নগরীর অপেক্ষায় রয়েছেন রংপুর বাসী।

তিনি আরও বলেন, বর্তমান রংপুর একটি অপরিকল্পিত নগরায়নের নগরীতে পরিণত হয়েছে। চারপাশে বহুতল ভবন গড়ে উঠছে কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে। নগরীর প্রধান ও গুরুত্বপূর্ণ সড়ক থেকে শুরু করে অন্যান্য রাস্তাঘাট, ফুটপাত সবই এখন অন্যের দখলে। তাই রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে একটা পরিচ্ছন্ন, পরিকল্পিত সবুজ গোছানো নগরী হবে রংপুর সেই প্রত্যাশায় আছি।

এদিকে, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের গেজেট প্রকাশের মাধ্যমে দীর্ঘদিনের ফাইলবন্দি অবস্থার অবসান হয়েছে। এখন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের দ্রুত বাস্তবায়ন প্রত্যাশা করেন রংপুরবাসী।

রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক সালেকুজ্জামান সালেক বলেন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গেজেটেই সীমাবদ্ধ দেখতে চাই না আমরা। এটি দ্রুত বাস্তবায়িত হলে অবহেলিত রংপুর কিছুটা হলেও উপকৃত হবে। অপরিকল্পিত নগরায়ন থেকে বের হয়ে আসবে রংপুর শহর।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com