সংবাদ শিরোনাম :
ফেরদৌস জয় সভাপতি, আতিক হাসান সম্পাদক, রংপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন তারাগঞ্জে ডিবি ও কিউআরটির অভিযানে ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার রংপুরে সার ডিলার নিয়োগ বানরের পিঠা ভাগের মতো হয়েছে; এমপি রায়হান সিরাজী রংপুরে আইনশৃঙখলা সভায় ডিসিসহ কর্মকর্তাদের শাসালেন – এমপি বেলাল রংপুর রেঞ্জে পদোন্নতি পরীক্ষা দিলেন ৪৫৯ পুলিশ সদস্য দিনাজপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার জুয়ার প্রতিবাদ করায় শিক্ষক হত্যা:প্রধান আসামির সহযোগী গ্রেপ্তার কুড়িগ্রামে বাঁশঝাড়ে মিলল পিস্তল-গুলি, ইয়াবা ও এস্কাফ রংপুরে অনলাইন জুয়া খেলার সময় যুবক গ্রেপ্তার, মোবাইল ফোন উদ্ধার রংপুর রেঞ্জে কিউআরটি’র বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১৭
ফেসবুক ইভেন্টে আলোচনার শীর্ষে বাংলাদেশের কার্নিভাল

ফেসবুক ইভেন্টে আলোচনার শীর্ষে বাংলাদেশের কার্নিভাল

ফাইল ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ থেকে গত ছয় মাসে যত ইভেন্ট আয়োজন করা হয়েছে তার মধ্যে সবার শীর্ষে রয়েছে বাইক কার্নিভাল। বৈশ্বিকভাবে স্বীকৃত অনলাইন বিশ্লেষক পাবলিশিং কোম্পানি সোশ্যাল বেকারস সর্বশেষ ১৮০ দিনের সবচেয়ে আলোচিত তিনটি ইভেন্টের নাম প্রকাশ করেছে।

এতে দেখা যাচ্ছে, ঢাকা বাইক কার্নিভাল ২০১৭ নামের ইভেন্ট সবার শীর্ষে অবস্থান করছে। এই ইভেন্টে মোট ৯ লাখ ২১ হাজার ৭৩৩ জন রিচ করেছেন। এর মধ্যে ২১ হাজার ১৯৮ জন রেসপন্স করেছেন। যেখানে একই সময়ে দ্বিতীয় অবস্থানে থাকা ইভেন্ট এক তৃতীয়াংশের নিচে অবস্থান করছে।

গত ১০ নভেম্বর থেকে দুইদিনব্যাপী বাংলাদেশে সর্বপ্রথম বাইক কার্নিভাল অনুষ্ঠিত হয়। বাইকবিডির আয়োজনে ও ইয়ামাহার (এসিআই মটরস) সৌজন্যে এই কার্নিভালে নজর কাড়া বাইক র্যালি, আকর্ষণীয় বাইক গেম শো, কালচারাল প্রোগ্রামের পাশাপাশি ছিল মন মাতানো কনসার্ট।

অনুষ্ঠানের আকর্ষণ হিসেবে ছিল ভারত থেকে আগত লেডি বাইকার গ্রুপ, যারা মটরসাইকেল নিয়ে নানা নৈপুণ্য দেখান। কনসার্টে অংশ নিয়েছিল জনপ্রিয় ব্যান্ড নেমেসিস, এলআরবিসহ আরও অনেকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com