সংবাদ শিরোনাম :
রংপুরে গণমিছিল ও সমাবেশ, জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জামায়াতের জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের অদম্য জুলাই মিছিল রংপুর চিরিয়াখানার অব্যবস্থাপনা, জরাজীর্ণতা ও অতিরিক্ত ফি আদায়ে ক্ষুব্ধ দর্শনার্থীরা রংপুরে ১৭ লাখে এএসআই পদে চাকরি, জালিয়াত চক্রের ৪ সদস্য গ্রেফতার পীরগাছায় ছাত্রীকে অনৈতিক প্রস্তাব: শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পদচ্যুত ভারপ্রাপ্ত অধ্যক্ষ ‘লন্ডন-শিলংয়ে যাইনি, তাহলে গুপ্ত বলছেন কেন?’ চলতি মাসেই যেভাবে ৮ দিনের ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের দাশিয়ারছড়া: এক যুগেও কাটেনি বৈষম্য ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের গণমিছিল
সংস্কারের কথা বলে অন্তর্বর্তী সরকার সময়ক্ষেপণ করছে: রিজভী

সংস্কারের কথা বলে অন্তর্বর্তী সরকার সময়ক্ষেপণ করছে: রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

পতিত শেখ হাসিনার সরকার নানা নেরেটিভ তৈরি করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল। এখনও সংস্কারের কথা বলে অন্তর্বর্তী সরকার সময়ক্ষেপণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১০ মে) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, নির্বাচনের তারিখ নিয়ে অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে। দেশে একটা দায়িত্বশীল সরকার প্রয়োজন, যেখানে জনগণের অধিকার নিশ্চিত হবে। আজ জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু জনগণ কারও কাছে বলতে পারছেন না। কারণ দেশে জনগণের সরকার নেই।

তিনি আরও বলেন, জবাবদিহিতার প্রসঙ্গ আসলেই সংস্কারের কথা বলা হচ্ছে। অন্যদিকে পতিত ফ্যাসিস্টদের অন্তর্বর্তী সরকার পুনর্বাসন করছেন কিনা, তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

বাতায়ন২৪ডটকম / শরিফুল ইসলাম।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com