সংবাদ শিরোনাম :
পাটগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩,৯২৪ পিস ভারতীয় প্রসাধনী জব্দ, গ্রেপ্তার ২ মিঠাপুকুরে এসএসসি পরীক্ষার্থী অপহরণ: প্রধান আসামি সাঈদ গ্রেপ্তার ঢাকায় বর্ণিল আয়োজনে বেরোবির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লায়ন্স ক্লাব ও স্কুলের দুই পক্ষ মুখোমুখি, ভাঙচুর ও অর্থ আত্মসাতের পাল্টাপাল্টি অভিযোগ পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা রংপুর সিটির উন্নয়নে ১৮০০ কোটি টাকার কাজের আপডেট প্রতি দুই মাস পর পর জনগনের কাছে দেয়া হবে: প্রশাসক ডন কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স রংপুর রেঞ্জে ২৪ ঘণ্টায় ১৪০ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা-ট্যাপেন্টাডল উদ্ধার বেরোবির ১৯ বছরে পদার্পণ: শিক্ষার্থীদের প্রাপ্তি, প্রত্যাশা ও আক্ষেপ ফেরদৌস জয় সভাপতি, আতিক হাসান সম্পাদক, রংপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
রংপুরে সরকারি কলেজে মৃত শিক্ষককে দেয়া হলো অধ্যক্ষ পদে পদায়ন 

রংপুরে সরকারি কলেজে মৃত শিক্ষককে দেয়া হলো অধ্যক্ষ পদে পদায়ন 

করেসপন্ডেন্ট রংপুর ,বাতায়ন২৪ডটকম 
রংপুরের পীরগাছা সরকারি কলেজে দেড় বছর আগে মৃত অধ্যাপক মোহা. আব্দুল মুত্তালিবকে
অধ্যক্ষ পদে নিয়োগের আদেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ ঘটনায় তোলপাড় চলছে।
মঙ্গলবার (৯ এপ্রিল)  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (মাউশি) সরকারি ১৩৫ কলেজের অধ্যক্ষ পদে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত কর্মকর্তাদের সংযুক্ত করে একটি আদেশ জারি করেন। সেখানেই মৃত অধ্যাপক মোহা. আব্দুল মুত্তালিবের নাম আসে।
অধ্যক্ষ পদে সংযুক্তির প্রজ্ঞাপনে সই করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কলেজ শাখার উপসচিব মো. মাহবুব আলম।
আব্দুল মুত্তালিব কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক ছিলেন।  তিনি ২০২৩ সালের নভেম্বরে মারা যান।
পীরগাছা সরকারি কলেজের উপাধ্যক্ষ ফাহমিদ হাসান রনু  জানান,, ‘স্যার এক বছর আগে মারা গেছেন। কীভাবে এ পদায়ন হলো বলতে পারছি না।’
এ ব্যাপারে  মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সদ্য পানিসম্পদ মন্ত্রণালয়ে বদলি হওয়া যুগ্ম সচিব মো. নুরুজ্জামান বলেন, ‘দেড়শর বেশি সরকারি করা কলেজের অধ্যক্ষ পদে পদায়নের বিষয়ে আমরা কাজ করেছিলাম। ঈদের আগেই তাদের পদায়নের কথা ছিল। অধ্যক্ষ না থাকায় ওই কলেজগুলোর শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধ নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। তাই অনেকটা তাড়াহুড়া করেই শিক্ষা ক্যাডারের ১৪ ব্যাচের অধ্যাপকদের পদায়ন করা হয়েছে। তবে তথ্য হালনাগাদ না থাকায় হয়তো এ ভুল হয়েছে। মৃত শিক্ষককে অধ্যক্ষ পদে পদায়নের বিষয়টি ‘বিব্রতকর’।
বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com