সংবাদ শিরোনাম :
পীরগঞ্জ পৌরসভার নির্মানাধীন ভবনের বারান্নার ছাদ ধসে ২ শ্রমিক নিহত : আহত ৩ মব সন্ত্রাস নির্মুল করতে না পারলে প্রধানমন্ত্রীর তত্য তাউস যেকোন সময় উল্টে যাবে: জাপা কো-চেয়ারম্যান মোস্তফা পাটগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩,৯২৪ পিস ভারতীয় প্রসাধনী জব্দ, গ্রেপ্তার ২ মিঠাপুকুরে এসএসসি পরীক্ষার্থী অপহরণ: প্রধান আসামি সাঈদ গ্রেপ্তার ঢাকায় বর্ণিল আয়োজনে বেরোবির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লায়ন্স ক্লাব ও স্কুলের দুই পক্ষ মুখোমুখি, ভাঙচুর ও অর্থ আত্মসাতের পাল্টাপাল্টি অভিযোগ পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা রংপুর সিটির উন্নয়নে ১৮০০ কোটি টাকার কাজের আপডেট প্রতি দুই মাস পর পর জনগনের কাছে দেয়া হবে: প্রশাসক ডন কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স রংপুর রেঞ্জে ২৪ ঘণ্টায় ১৪০ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা-ট্যাপেন্টাডল উদ্ধার
রংপুরে জামায়াতের জুলাই স্মারকের মোড়ক উম্মোচন

রংপুরে জামায়াতের জুলাই স্মারকের মোড়ক উম্মোচন

বাতায়ন২৪ডটকম/স্পেশাল করেসপনডেন্ট

রাজধানীর পাশাপাশি রংপুরেও উম্মোচন করা হয়েছে জামায়াতের জুলাই ২০২৪ এর স্মারক দ্বিতীয় স্বাধীনতায় শহিদ যারা গ্রন্থের মোড়ক উম্মোচন।

 

বুধবার ( ৫ জানুয়ারী) দুপুরে নগরীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে উম্মোচন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারি সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারি পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালনা পরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগর আমীর এটিএম আজম খান, জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী, মহানগর সেক্রেটারী আনোয়ারুল হক কাজল, জেলা সেক্রেটারী মাওলানা এনামুল হক, প্রচার সেক্রেটারী এ্যডভোকেট কাওছার আলী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, এই স্মারকের মাধ্যমে জুলাই বিপ্লবের শহীদদের অমর করে রাখলো জামায়াত। কারণ তাদের জন্যই ফ্যাসিবাদমুক্ত হতে পেরেছে বাংলাদেশ। এসময় তারা জুলাই গণহত্যাকারীদের  দ্রুত গ্রেফতার এবং বিচার শুরুর দাবিও জানান বক্তারা।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com