সংবাদ শিরোনাম :
রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রংপুরে জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত মিড পরীক্ষায় অনুপস্থিত হলে গুনতে হবে জরিমানা; শিক্ষার্থীদের ক্ষোভ বদরগঞ্জে পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুরে মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত পীরগাছায় যুবককে মারধরের অভিযোগ: ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

জমি জমার জের ধরে সংঘর্ষে মৃত্যু

গঙ্গাচড়া প্রতিনিধি, রংপুর।।বাতায়ন২৪ডটকম 

রংপুরের গঙ্গাচড়ায় জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে এক সংঘর্ষে গুরুত্বর আহত ভুট্টু মিয়া নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। এঘটনায় পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আলমবিতর ইউনিয়নের মনিরাম পাড়া গ্রামে পৈত্রিক সূত্রে জমির মালিক হয়ে আলিয়ার রহমান বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। মজিবুর ইসলামের বাড়ির পিছনে আলিয়ার রহমানের বাড়ি থাকায় জমি-জমা নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ ছিল।সেই জমি-জমার জের‌ ধরে গত ১১ অক্টোবর জাহাঙ্গীর আলম বাড়িতে যাওয়ার সময় আসামি মজিবুর ইসলামসহ কিছু লোকজন পথরোধ ও অকথ্য ভাষায় গালাগালি করে। এক পর্যায়ে মজিবুল ইসলাম একটি ধারালো ছোড়া বের করে জাহাঙ্গীর আলম , ভুট্টু মিয়া এবং তারেক মিয়াকে আঘাত করেন।
সংঘর্ষে তিনজনে গুরুতর আহত হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ভুট্টু মিয়া অবস্থা আশঙ্কাজনক হলে তাকে আইসিইউতে রাখা হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আটদিন আইসিইউতে থাকার পর ১৯ অক্টোবর বিকাল ৪ ঘটিকায় ভুট্টু মিয়া মারা যান।

এবিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান বলেন,এ ঘটনায় ১জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ২জন জামিনে আছে এবং ১জন পালাতক রয়েছে। আমরা পালাতক আসামিকে গ্রেফতার চেষ্টা করতেছি।

বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com