সংবাদ শিরোনাম :
রংপুরে গণমিছিল ও সমাবেশ, জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জামায়াতের জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের অদম্য জুলাই মিছিল রংপুর চিরিয়াখানার অব্যবস্থাপনা, জরাজীর্ণতা ও অতিরিক্ত ফি আদায়ে ক্ষুব্ধ দর্শনার্থীরা রংপুরে ১৭ লাখে এএসআই পদে চাকরি, জালিয়াত চক্রের ৪ সদস্য গ্রেফতার পীরগাছায় ছাত্রীকে অনৈতিক প্রস্তাব: শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পদচ্যুত ভারপ্রাপ্ত অধ্যক্ষ ‘লন্ডন-শিলংয়ে যাইনি, তাহলে গুপ্ত বলছেন কেন?’ চলতি মাসেই যেভাবে ৮ দিনের ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের দাশিয়ারছড়া: এক যুগেও কাটেনি বৈষম্য ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের গণমিছিল
‘জেন-জি’ প্যাকেজ আনল টেলিটক

‘জেন-জি’ প্যাকেজ আনল টেলিটক

‘জেন-জি’ নামে নতুন সিম প্যাকেজ এনেছে রাষ্ট্রীয় মোবাইল অপারেটর কোম্পানি টেলিটক বাংলাদেশ। যাদের জন্ম ১৯৯৭ সাল থেকে ২০১২ এর মধ্যে এবং যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রয়েছে কেবলমাত্র তারাই এই প্যাকেজের সিম গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে সিম কেনার পর বায়োমেট্রিক ভেরিফিকেশন হয়ে সিম অ্যাক্টিভ (চালু) হওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহক পাবেন প্রি-লোডেট ব্যালেন্স, এসএমএস এবং ইন্টারনেট ডাটা।

টেলিটকের পক্ষ থেকে এই ‘জেন-জি’ প্যাকেজ সম্পর্কে বলা হয়েছে, ‘জেনারেশন জেড’ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ‘জেন-জি’। এর মাধ্যমে সেই প্রজন্মকে বুঝায়, যারা বর্তমান যুগের ডিজিটাল ও প্রযুক্তি নির্ভর। এরা প্রযুক্তি ব্যবহার, উদ্ভাবনী চিন্তা ও নতুন ধারণা গ্রহণ করার ক্ষমতা রাখেন। বাংলাদেশে জেনারেশন জেড প্রজন্মের তরুণরা ডিজিটাল যুগের সাথে খাপ খাইয়ে নতুনত্ব এবং সামাজিক পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। তাই বাংলাদেশের জেনারেশন জেডকে একটি উদ্ভাবনী, প্রযুক্তিপ্রেমী এবং সামাজিকভাবে সচেতন প্রজন্ম হিসেবে তৈরি করতে টেলিটক জেন-জি প্যাকেজ বাজারে এনেছে।

তবে এই সিম সবাই কিনতে পারবেন না। টেলিটক বলছে, যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে এবং যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আছে শুধু তারাই এই প্যাকেজের সিম কিনতে পারবেন। এই সিমের দাম ১৫০ টাকা। তবে গ্রাহকদের জন্য রয়েছে উপহার। সিম কেনার পর বায়োমেট্রিক ভেরিফিকেশন হয়ে সিম অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহক পাবেন ১৫ দিন মেয়াদে প্রি-লোডেড ব্যালেন্স ৫ টাকা, ৭ দিন মেয়াদে ফ্রি ১ জিবি ডাটা এবং ৭ দিন মেয়াদে ফ্রি ১০০ এসএমএস।

/হাআমি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com