সংবাদ শিরোনাম :
পীরগঞ্জ পৌরসভার নির্মানাধীন ভবনের বারান্নার ছাদ ধসে ২ শ্রমিক নিহত : আহত ৩ মব সন্ত্রাস নির্মুল করতে না পারলে প্রধানমন্ত্রীর তত্য তাউস যেকোন সময় উল্টে যাবে: জাপা কো-চেয়ারম্যান মোস্তফা পাটগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩,৯২৪ পিস ভারতীয় প্রসাধনী জব্দ, গ্রেপ্তার ২ মিঠাপুকুরে এসএসসি পরীক্ষার্থী অপহরণ: প্রধান আসামি সাঈদ গ্রেপ্তার ঢাকায় বর্ণিল আয়োজনে বেরোবির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লায়ন্স ক্লাব ও স্কুলের দুই পক্ষ মুখোমুখি, ভাঙচুর ও অর্থ আত্মসাতের পাল্টাপাল্টি অভিযোগ পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা রংপুর সিটির উন্নয়নে ১৮০০ কোটি টাকার কাজের আপডেট প্রতি দুই মাস পর পর জনগনের কাছে দেয়া হবে: প্রশাসক ডন কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স রংপুর রেঞ্জে ২৪ ঘণ্টায় ১৪০ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা-ট্যাপেন্টাডল উদ্ধার
পীরগঞ্জ পৌরসভার নির্মানাধীন ভবনের বারান্নার ছাদ ধসে ২ শ্রমিক নিহত : আহত ৩

পীরগঞ্জ পৌরসভার নির্মানাধীন ভবনের বারান্নার ছাদ ধসে ২ শ্রমিক নিহত : আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট ||রংপুর||বাতায়ন২৪ডটকম||

রংপুরের পীরগঞ্জ পৌরসভার নির্মানাধীন ভবনের বারান্দার ছাদ ধ্বসে ২ শ্রমিক মারা গেছে। এসময় আরও ৩ জন আহ হয়।

মঙ্গলবার ( ১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা সদরের আরাজীগঙ্গারামপুর ওয়ার্ডে পৌরসভার নির্মানাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই ভবনের নির্মান শ্রমিক গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আছাদুল ও রংপুর মহানগর এলাকার শিহাব উদ্দিন। এসময় আরো তিন শ্রমিক আহত হন। তাদেরকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া গচ্ছে।

পীরগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার নাজমুল সরকার জানান, পৌরসভার নির্মানাধীন ব্লিডিংটিতে সকাল থেকে ১৩ জন শ্রমিক বারান্নার ছাদের নির্মাণ কাজ করছিলেন। হঠাৎ সাটারিং ভেঙে নিচে চাপা পড়েন ৫ জন শ্রমিক। এসময় পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধার করে। সেখান থেকে মৃত অবস্থায় শ্রমিক আসাদুল ও শিহাবকে উদ্ধার করা হয়। বাকি আহত ৩ জনকে জনকে আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী উল বারি জানান, ঘটনার সাথে সাথে পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ চালায়। নিহত ও আহতদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com