সংবাদ শিরোনাম :
রংপুরে ছাত্রশিবিরের ২০২৭ সালের প্রকাশনা উৎসব, উন্মোচন হলো নতুন প্রকাশনাসামগ্রী প্রধানমন্ত্রীর সমাবেশে তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত ঘোষণা চান তিস্তাপারের মানুষ ১৫ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও দুই কেজি গাঁজা জব্দ দলমত নির্বিশেষে রংপুরের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: জেলা পরিষদ প্রশাসক গোপালগঞ্জে ২ হাজার পুলিশ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রংপুরে হেরোইন-ইয়াবাসহ আটক – ৩ কাউনিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ-আরএফএল ডিলার নিহত চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, চালক-হেলপার গ্রেপ্তার তারাগঞ্জে চলন্ত নৈশকোচ থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আহত-১ মিঠাপুকুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার -২
পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা

পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা

হাবিবুর রহমান হাবিব||উপজেলা করেসপন্ডেন্ট ||পীরগাছা,রংপুর ||

রংপুরের পীরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন।
কর্মশালায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা এনামুল হক জানান, প্রক্সি মিন্স টেস্ট (পিএমটি) পদ্ধতিতে দেশের সব পরিবারকে আর্থসামাজিক প্রেক্ষাপটে পাঁচটি কোয়ান্টাইলে অতিদরিদ্র, দরিদ্র, ঝুঁকিপূর্ণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত বিভক্ত করা হয়েছে। পিএমটি স্কোর অনুযায়ী ৮৬০ বা তার কম নম্বর পাওয়া নারী পরিবারপ্রধান ভাতা পাওয়ার যোগ্য বিবেচিত হবেন।

তিনি আরও জানান, তথ্য সংগ্রহের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হবে। উপকারভোগীদের তথ্য গোপন করার কোনো সুযোগ থাকবে না। সরকারি অন্যান্য সুবিধা গ্রহণকারীরা ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন না। এ কার্যক্রমে আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com