হাবিবুর রহমান হাবিব|| উপজেলা করেসপন্ডেন্ট|| কাউনিয়া, রংপুর ||
ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহের উদ্দেশ্য ও সংশ্লিষ্ট বিষয় তুলে ধরতে রংপুরের কাউনিয়ায় অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সচিবালয়ে আয়োজিত কেন্দ্রীয় প্রেস কনফারেন্সের সঙ্গে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমন্বয় করে দেশের অন্যান্য স্থানের মতো কাউনিয়াতেও একযোগে এ কর্মসূচি পালন করা হয়।
কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম শফি, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, উপজেলা ইসলামী শাসনতন্ত্রের সভাপতি ইদ্রিস আলী এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ কে এম গোলাম মোস্তফা।
এ ছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই রায়, কাউনিয়া প্রেসক্লাবের সহসভাপতি জসিম সরকার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহের উদ্দেশ্য, প্রাসঙ্গিক বিষয় ও কার্যক্রম-সংশ্লিষ্ট তথ্য সম্পর্কে উপস্থিত ব্যক্তিদের অবহিত করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়।
দেশব্যাপী সমন্বিতভাবে আয়োজিত এ অবহিতকরণ কর্মসূচির মাধ্যমে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের বিষয়টি স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম