সংবাদ শিরোনাম :
মাউশির ১০ম গ্রেডের ফল প্রকাশের দাবিতে রংপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান রংপুরে বাবার বাড়ি থেকে নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা পীরগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির সনদ ও নগদ অর্থ বিতরণ রংপুরে প্রথমবারের মতো অলিম্পিক ইভেন্ট তায়কোয়ানডো ও ফেন্সিং প্রশিক্ষণের উদ্বোধন ওরা ১১ জন স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংস্থার কমিটি গঠন রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর
ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ঢাবির ৭ শিক্ষার্থী আটক

ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ঢাবির ৭ শিক্ষার্থী আটক

ফাইল ছবি

ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থীসহ ৮ জনকে আটক করেছে সিআইডি। সোমবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মিনহাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের বিরুদ্ধে ভর্তি পরিক্ষায় জালিয়াতিতে জড়িত থাকার সত্যতা পাওয়ায় তাদেরকে আটক করা হয়েছে।

আজ এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে বলে জানান মিনহাজুল ইসলাম।

উল্লেখ্য, গত ২০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও ঢাবির পদার্থ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র মহিউদ্দিন রানাসহ ১৫ জনকে আটক করে পুলিশ। এদের মধ্যে রানাসহ তিন জনকে চার দিনের রিমান্ডে দেন আদালত। রিমান্ডে পুলিশি জিজ্ঞাসাবাদে তারা তাদের সহযোগীদের নাম জানায়। রানার দেয়া তথ্যমতে ও সিইআইডির অনুসন্ধানে ওই জালিয়াতি চক্রের আরও কিছু সদস্যের নাম পাওয়া যায়। গতকাল রাতে অভিযান চালিয়ে জালিয়াতি চক্রের এই আট জনকে আটক করে সিআইডি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com