সংবাদ শিরোনাম :
রংপুরে চাঞ্চল্যকর চার খুন ময়না তদন্তের প্রতিবেদন প্রস্তুত: শ্রাদ্ধ সম্পন্ন খাগড়াছড়ি পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি রংপুরে চাঞ্চল্যকার ফোর মার্ডার: তদন্ত সংস্থা বদল রংপুরে ফোর মার্ডারে শার্টকান্ড: পুলিশ কর্মকর্তার দাবি কাকতালিয় হামের টিকা দেওয়ায় পর গুরুতর অসুস্থ শিশু, তিন সার্জারিতেও মেলেনি আরোগ্য রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে নিজ বাড়ি থেকে সাবেক শিক্ষক এবং তার স্ত্রী, ছেলে মেয়ের লাশ উদ্ধার: গ্রেফতার ২ রংপুরে নিজ বাড়ি থেকে জেলা স্কুলের সাবেক শিক্ষক তার স্ত্রী ও ছেলে মেয়ের লাশ উদ্ধার বদরগঞ্জে সুধাংশুর বেপরোয়া মাদক সিন্ডিকেট: বাধা দেয়ায় গ্রামবাসীর ওপর হামলা
সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁচপীর বাজার ফুটবল একাদশ

সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁচপীর বাজার ফুটবল একাদশ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বাতয়ন২৪ডটকম।। নিজস্ব প্রতিবেদক গাইবান্ধা (সুন্দরগঞ্জ) ।। ২৯ জুন ২০২৬

ফাইনাল খেলায় মুখোমুখি হয় তিস্তা বাজার জুনিয়র স্পোর্টিং ক্লাব ও পাঁচপীর বাজার ফুটবল একাদশ। শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও শেষ পর্যন্ত দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে পাঁচপীর বাজার ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

 

অনুষ্ঠানের ছবি: বাতায়ন২৪

অনুষ্ঠানের ছবি: বাতায়ন২৪

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ সামিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সভাপতি ইউসুফ আল-কারযাভী। আরো উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা শিবিরের সভাপতি শাহিন সরকার ও সুন্দরগঞ্জ পূর্ব থানা শাখার সভাপতি জিসান রাকিব।

 

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে শৃঙ্খলাবোধ, সৌহার্দ্য, নেতৃত্বের গুণাবলি এবং সুস্থ মানসিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ, সচেতন ও আদর্শ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

 

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি চ্যাম্পিয়ন পাঁচপীর বাজার ফুটবল একাদশ এবং রানার-আপ তিস্তা বাজার জুনিয়র স্পোর্টিং ক্লাব-এর খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। উৎসবমুখর পরিবেশে করতালির মধ্য দিয়ে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে।

 

বাতায়ন২৪_আদিল আশরাফিল আবিদ

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com