সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে
রংপুরের এমপিদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

রংপুরের এমপিদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

স্টাফ করেসপনডেন্ট, বাতায়ন২৪ডটকম, রংপুর।।

হয়রানিমূক্তভাবে জবাবদিহীতার মাধ্যমে স্বচ্ছতা ও দুর্নীতিমুক্তভাবে সরকারি সকল কাজ সম্পন্ন করা ও সেবা জনগনের দোড়গোড়ায় পৌঁছে দিতে অঙ্গিকার করেছেন সরকারি কর্মকর্তারা। আর সংসদ সদস্যরা অঙ্গিকার করলেন কোন ধরণের খবরদারি না করে সরকারী কর্মকর্তাদের আইনের মধ্যে থেকে কাজ করাতে উৎসাহিত করার।

বুধবার ( ৪ মার্চ) দুপুরে রংপুর ডিসি অফিসের সম্মেলন কক্ষে রংপুরের ছয়টি আসনের নব-নির্বাচিত সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের কর্মকর্তাদের পরিচিতি ও মতবিনিময় সভায় উভয় পক্ষ এই অঙ্গিকার করেন। এসময় রংপুর-১ আসনের এমপি রায়হান সিরাজী, ২ আসনের এমপি এটিএম আজহারুল ইসলাম, ৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল, ৪ আসনের এমপি আখতার হোসেন, ৫ আসনের এমপি গোলাম রব্বানী ও ৬ আসনের এমপি নুরুল আমীন বক্তব্য দেন। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে এসময় অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ছয় উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙখলা পরিস্থিতি, চলমান প্রকল্পের অগ্রগতি, রাস্তাঘাট সংস্কার, বন্যা প্রতিরোধ ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং নাগরিক সেবা সহজীকরণ নিয়ে আলোচনা হয়। শেষে উন্নয়ন কার্যক্রম দ্রুত ও স্বচ্ছভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বরোপ করা হবে।

এসময় রংপুরের ছয়টি আসনে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সেবার মানোন্নয়ন এবং কৃষিখাতে সহায়তা জোড়দারে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।

বাতায়ন২৪ডটকম।। সমামা।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com