সংবাদ শিরোনাম :
রংপুরের নিহত গ্রাম পুলিশের পাশে প্রধানমন্ত্রী, পরিবার পেল ৩ লাখ টাকা রংপুর মহানগরী থেকে ১৭৩০ পিচ ইয়াবা সহ অনার্স পড়ুয়া তরুণী গ্রেফতার মহাসমাবেশে যোগ দিতে গিয়ে প্রাণ গেল রংপুরের দফাদারের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ই নভেম্বরের চেতনা অক্ষুণ্ণ রাখার আহ্বান- জামায়াতের ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশ থেকে নিখোজ রংপুরের দফাদার রংপুরে ইয়াবাসহ যুবদল নেতাকে পুলিশে দিল এলাকাবাসী বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত রোকেয়া বিশ্ববিদ্যালয়: ভিসির উপস্থিতিতে ভিসির কক্ষে কর্মকর্তার মাথা ফাটিয়ে দিলো জাতীয়তাবাদী ফোরামের ৪ কর্মকর্তা পীরগাছায় স্বপ্ন মানব সেবা সংস্থার বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে বিধবা জমিলা বেগমের পাশে দাঁড়াল আস্ সাদাকা ফাউন্ডেশন
গুগল অ্যাডসেন্সে বাংলা ভাষার আনুষ্ঠানিক উদ্বোধন ৪ ডিসেম্বর

গুগল অ্যাডসেন্সে বাংলা ভাষার আনুষ্ঠানিক উদ্বোধন ৪ ডিসেম্বর

ফাইল ছবি

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের অ্যাড নেটওয়ার্ক ‘গুগল অ্যাডসেন্স’-এ যুক্ত হয়েছে ‘বাংলা ভাষা’। গত ২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে গুগল তাদের নেটওয়ার্কে বাংলা ভাষা যুক্ত করেছে। এবার ঢাকায় বাংলা ভাষায় অ্যাডসেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করবে গুগল।

২০০৩ সালে চালু হওয়া ‘গুগল অ্যাডসেন্স’র শুরুর পরই বিজ্ঞাপন সুবিধা থেকে পিছিয়ে ছিল বাংলা ভাষার ওয়েবসাইটগুলো। তবে বাংলা ভাষার সাইটগুলোতে অ্যাডসেন্স চালুর করায় লাভবান হচ্ছে বাংলাদেশ।

জানা গেছে, আগামী ৪ ডিসেম্বর (সোমবার) ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বাংলা ভাষায় অ্যাডসেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করবে গুগল। বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলা ভাষার ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব কিছু বিবেচনা গুগল এ অ্যাডসেন্স চালু করে।

বিশ্বের প্রায় দেড় কোটি ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স ব্যবহার করা হচ্ছে। বাংলা ভাষায় অ্যাডসেন্স চালু হওয়ার ফলে এ সংখ্যায় নতুনমাত্রা যুক্ত হয়েছে। বাংলাদেশে-ভারতে বিভিন্ন ওয়েবসাইটে ইতোমধ্যে গুগল অ্যাডসেন্স চালু করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com