সংবাদ শিরোনাম :
সুন্দরগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ রংপুরে ডিবির অভিযানে ২০ মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার হেরোইন-ইয়াবা-গাঁজা বদরগঞ্জের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকা থেকে গ্রেপ্তার ১৯৭৭ সালের গ্যারান্টি ক্লজের আলোকে ফারাক্কা চুক্তি নবায়নে ভারতের প্রতি প্রত্যাশা পানি সম্পদ প্রতিমন্ত্রীর ২৮ অক্টোবর লগি বৈঠা হত্যাকান্ডের বিচার দাবি,রংপুরে ছাত্র শিবিরের বিক্ষোভ কাউনিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা লগি-বৈঠার সহিংসতার পুনরাবৃত্তি নয়, আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নিন: এমপি – বেলাল কিশোরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পীরগাছায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা রংপুরের বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
 উত্তরাঞ্চলের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে রংপুর  মডার্ন মোড় ব্লোকেড:  দেড় ঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ 

 উত্তরাঞ্চলের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে রংপুর  মডার্ন মোড় ব্লোকেড:  দেড় ঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ 

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 35;

স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন ২৪ডটকম।।

রোকেয়া বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ঘোষণা এবং উত্তরাঞ্চলের বাজেট বৈষম্য নিরাসনের দাবিতে রংপুর মহানগরীর মডার্ন মোড় ব্লোকেড কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী জনতা।
সোমবার ( ২৮ জুলাই) বেলা বারোটা থেকে দেড়টা পর্যন্ত মোড়ে অবস্থান নিয়ে ব্লোকেড কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ স্থানীয় জনতা।  এর আগে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মডার্ন মোড়ে যায় তারা। ব্লোকেডের কারণে ঢাকার সাথে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং রংপুরের সাথে দেড় ঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ থাকে।
কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন শিক্ষার্থী এস এম আশিকুর রহমান, শাহরিয়ার সোহাগ, হাবিব আহসান, শামসুর রহমান সুমন,
রহমত আলী প্রমুখ।
তারা বলেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকেই বাজেটে অনন্তকালের বৈষম্য হচ্ছে রংপুরসহ উত্তরাঞ্চলের সাথে । যা ২৪ শে জুলাই অভ্যুত্থানের পর আরো বেশি দৃশ্যমান হয়ে উঠেছে। সম্পূরক বাজেটের মাধ্যমে বাজেট বৈষম্য নিরসন করা না হলে আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দেন তারা।
পরে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন তারা। উত্তরাঞ্চলের বাজেট বৈষম্য নিরসন এবং সুষম উন্নয়ন নিশ্চিত  করতে আঞ্চলিক কমিশন গঠন এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে সকল প্রকার ক্লাস এবং পরীক্ষা বর্জন করে প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষনা দেয়। ওই অবস্থান কর্মসূচি থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
বাতায়ন ২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com