সংবাদ শিরোনাম :
রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে নিজ বাড়ি থেকে সাবেক শিক্ষক এবং তার স্ত্রী, ছেলে মেয়ের লাশ উদ্ধার: গ্রেফতার ২ রংপুরে নিজ বাড়ি থেকে জেলা স্কুলের সাবেক শিক্ষক তার স্ত্রী ও ছেলে মেয়ের লাশ উদ্ধার বদরগঞ্জে সুধাংশুর বেপরোয়া মাদক সিন্ডিকেট: বাধা দেয়ায় গ্রামবাসীর ওপর হামলা ভারতকে সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান তেল-গ্যাসসহ নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের ২৪ এর জুলাই আন্দোলনে যে হত্যাকান্ড ঘটেছে তা রাষ্ট্রীয় মানবাধিকার লংঘন: অতিরিক্ত ডিআইাজি- আব্দুর রাজ্জাক রাষ্ট্রপতি ও মহাসচিবকে স্বাগত জানিয়ে রংপুর মহানগর বিএনপির শুভেচ্ছা মিছিল: উন্নয়ন বৈষম্য দূর হওয়ার প্রত্যাশা হারাগাছে ঈমাম মুয়াজ্জিনের সাথে প্রতারণার অভিযোগে শোকজ বিএনপি নেতা
মসজিদের ছাদে ৮ বছরের শিশুর লাশ, পুলিশের ধারণা ধর্ষণের পর হত্যা

মসজিদের ছাদে ৮ বছরের শিশুর লাশ, পুলিশের ধারণা ধর্ষণের পর হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট ব্রাহ্মণবাড়িয়া।। বাতায়ন ২৪ ডটকম।।

ব্রাহ্মণবাড়িয়া বাড়ি থেকে নিখোঁজ হওয়ার একদিন পর মসজিদের ছাদে পাওয়া গেল শিশু মাইমুনা আক্তার ময়নার নিথর দেহ। শিশুটির বয়স আট বছর।
রবিবার (৬ জুলাই) সকালে শাহবাজপুর ইউনিয়নের হাবলী পাড়া জামে মসজিদের দ্বিতীয় তলার ছাদে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা। শিশুটির গলায় পেঁচানো ছিল একটি ওড়না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

নিহত ময়না উপজেলার শাহবাজপুরের চান্দু মিয়া পাড়ার বাসিন্দা ও প্রবাসী আব্দুর রাজ্জাক মিয়ার একমাত্র কন্যা।

শনিবার (৫ জুলাই) বিকেলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় ময়না। পরিবার ও স্থানীয়রা সারারাত খুঁজেও তার কোনো খোঁজ পাননি। পরদিন সকালে এক ব্যক্তি মসজিদের ছাদে মেয়েটির মরদেহ দেখতে পেয়ে বিষয়টি জানায়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com