সংবাদ শিরোনাম :
হেক্সার পথে কি ব্রাজিল? ২০০২ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি কুরবানির ঈদ নিয়ে যা ভাবছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিবিরের ভূরিভোজ বন্ধের দাবি, প্রশাসনের কাছে ছাত্রদলের চিঠি ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে এক দিনে দুই দুর্ঘটনা, আহত ২০ ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির
লালমিনরহাট তিস্তা সড়ক সেতুর টোলপ্লাজায় হামলা ও লুটপাটের ঘটনায় মামলা 

লালমিনরহাট তিস্তা সড়ক সেতুর টোলপ্লাজায় হামলা ও লুটপাটের ঘটনায় মামলা 

স্টাফ করেসপনডেন্ট,রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় পুলিশের টহল দলের সামনে হেলমেটধারি সশস্ত্র বাহিনীর হামলা ও লুটপাটের ঘটনায় মামলা হয়েছে লালমনিরহাট সদর থানায়। আজ ২৪ এপ্রিল ১৫ জনের নাম এজাহারে উল্লেখ করে ২০/২৫ জনকে অজ্ঞাতনামা করে টোলপ্তিলাজার ইজারাদার নাজমুল আলম নাজু বাদি হয়ে এ মামলা দায়ের করেন।
মামলায় আসামী করা হয়েছে মাহফুজার রহমান রাজু, আবু বক্কর, ফজলুর রহমান, মিঠু ভেকু, মাফু মিয়া, রহিম মিয়া, লাইজু মিয়া, মজিদ আলী, এনামুল হক, মমিন, কামাল, খোরশেদ, রেজাউল বাবু মিয়া, সাদেক আলীসহ আরও ২০/২৫ জনকে অজ্ঞাত করা হয়।
মামলার ২৩ এপ্রিল বুধবার রাত সাড়ে আটটার দিকে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় ২০-২৫টি মটরসাইকেল যোগে হেলমেট ধারি সশস্ত্র বাহিনী অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় পুরো টোল প্লাজা ভাঙচুর করে তারা। টোল প্লাজার ক্যাশ বাক্সে থাকা দুই দিনের অন্তত ১৪ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।

মামলার বাদি নাজমুল আলম নাজু বলেন, হামলায় আমার কর্মচারী সুরুজ মিয়া(৪০), মুসলিম মিয়া(৩৭) ও জুয়েল ইসলাম(২৮) আহত হয়। তাদেরকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এখন পর্য।ন্ত তাদের অবস্থা আশংকা জনক।

তিনি আরো জানান, ঘটনার সময় পুলিশের এসআই রওশন আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম টোল প্লাজার মাত্র ২০ ফুট দূরে টহলরত অবস্থায় ছিলেন। কিন্তু তারা অজ্ঞাতকারনে হামলা ঠেকানোর কোন উদ্যোগ নেয় নি। এ সময় কর্মচারীরা পুলিশের সহযোগিতা চাইলেও তারা সাড়া দেননি। বরং ও পুলিশের ওইএসআই টোল প্লাজায় লেগে থাকা রক্তের দাগ পানি দিয়ে ধুয়ে দিয়েছেন। ঘটনাটি খুবই রহস্যজনক। তিনি সুস্থ তদন্তের মাধ্যমে ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি চরিতদের গ্রেপ্তারের দাবি জানান।

টোলপ্লাজার ম্যানেজার দাউদ আলী সরদার জানান, ঘটনার সময় পুলিশের নীরব ভূমিকার কারনে ডাকাতেরা নির্বিগ্নে ডাকাতি করে চলে যেতে পেরেছে। পুলিশ কেন নীরব ভূমিকা পালন করলো সেটির কারণ আমরা জানি না তবে মনে হয়েছে, টাকার দলের সাথে পুলিশের সখ্যতা রয়েছে।

লালমনিরহাট সদর থানার ওসি মোঃ নুরুন্নবী জানান, আমি সঙ্গীয় পুলিশ ফোর্স সহ গতকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছি । এ ঘটনায় মামলা হয়েছে তদন্ত শেষে আসল ঘটনা জানা যাবে। পুলিশের নীরব ভূমিকার ব্যাপারে তিনি বলেন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে
ববাতায়ন ২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com