সংবাদ শিরোনাম :
রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে নিজ বাড়ি থেকে সাবেক শিক্ষক এবং তার স্ত্রী, ছেলে মেয়ের লাশ উদ্ধার: গ্রেফতার ২ রংপুরে নিজ বাড়ি থেকে জেলা স্কুলের সাবেক শিক্ষক তার স্ত্রী ও ছেলে মেয়ের লাশ উদ্ধার বদরগঞ্জে সুধাংশুর বেপরোয়া মাদক সিন্ডিকেট: বাধা দেয়ায় গ্রামবাসীর ওপর হামলা ভারতকে সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান তেল-গ্যাসসহ নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের ২৪ এর জুলাই আন্দোলনে যে হত্যাকান্ড ঘটেছে তা রাষ্ট্রীয় মানবাধিকার লংঘন: অতিরিক্ত ডিআইাজি- আব্দুর রাজ্জাক রাষ্ট্রপতি ও মহাসচিবকে স্বাগত জানিয়ে রংপুর মহানগর বিএনপির শুভেচ্ছা মিছিল: উন্নয়ন বৈষম্য দূর হওয়ার প্রত্যাশা হারাগাছে ঈমাম মুয়াজ্জিনের সাথে প্রতারণার অভিযোগে শোকজ বিএনপি নেতা
রংপুরে কবর থেকে পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

রংপুরে কবর থেকে পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

বাতায়ন২৪ডটকম/স্পেশাল করেসপন্ডেট
রংপুরে কবরস্থান থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় অস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার করেছে যৌথ বাহিনী। বিষয়টি নিশ্চিত করছেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলা সদরের আরাজি নিয়ামত মৌলভীবাজার এলাকায় রংপুর-গঙ্গাচড়া পাকা রাস্তাসংলগ্ন একটি পাকা কবরস্থান থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

ওসি বলেন, বুধবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৩০ বেঙ্গল অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদের নেতৃত্বে উপজেলার আরাজী নিয়ামত মৌলভীবাজার এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি কালো ট্রাভেল ব্যাগে দুটি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি রামদা ও একটি ছুরি উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্রগুলো থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com