সংবাদ শিরোনাম :
ফেরদৌস জয় সভাপতি, আতিক হাসান সম্পাদক, রংপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন তারাগঞ্জে ডিবি ও কিউআরটির অভিযানে ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার রংপুরে সার ডিলার নিয়োগ বানরের পিঠা ভাগের মতো হয়েছে; এমপি রায়হান সিরাজী রংপুরে আইনশৃঙখলা সভায় ডিসিসহ কর্মকর্তাদের শাসালেন – এমপি বেলাল রংপুর রেঞ্জে পদোন্নতি পরীক্ষা দিলেন ৪৫৯ পুলিশ সদস্য দিনাজপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার জুয়ার প্রতিবাদ করায় শিক্ষক হত্যা:প্রধান আসামির সহযোগী গ্রেপ্তার কুড়িগ্রামে বাঁশঝাড়ে মিলল পিস্তল-গুলি, ইয়াবা ও এস্কাফ রংপুরে অনলাইন জুয়া খেলার সময় যুবক গ্রেপ্তার, মোবাইল ফোন উদ্ধার রংপুর রেঞ্জে কিউআরটি’র বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১৭
বদরগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বদরগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বদরগন্জ সংবাদদাতা,রংপুর।।বাতায়ন২৪ডটকম

রংপুরের বদরগঞ্জ পৌর শহরের জামুবাড়ি যুগীপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে আদিত্য (৭) নামের শিশুর মৃত্যু হয়েছে। মৃত আদিত্য যুগীপাড়া গ্রামের লাড্ডু রায়ের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল তিনটায় বাড়ির সামনে পুকুরের কাছে খেলতে গিয়ে পুকুরের পড়ে পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর স্থানীয় লোকজন পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার দিয়ে পুকুর থেকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু হাসান কবির জানান, পুকুরের পানিতে ডুবে একটি শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com