সংবাদ শিরোনাম :
পাটগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩,৯২৪ পিস ভারতীয় প্রসাধনী জব্দ, গ্রেপ্তার ২ মিঠাপুকুরে এসএসসি পরীক্ষার্থী অপহরণ: প্রধান আসামি সাঈদ গ্রেপ্তার ঢাকায় বর্ণিল আয়োজনে বেরোবির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লায়ন্স ক্লাব ও স্কুলের দুই পক্ষ মুখোমুখি, ভাঙচুর ও অর্থ আত্মসাতের পাল্টাপাল্টি অভিযোগ পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা রংপুর সিটির উন্নয়নে ১৮০০ কোটি টাকার কাজের আপডেট প্রতি দুই মাস পর পর জনগনের কাছে দেয়া হবে: প্রশাসক ডন কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স রংপুর রেঞ্জে ২৪ ঘণ্টায় ১৪০ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা-ট্যাপেন্টাডল উদ্ধার বেরোবির ১৯ বছরে পদার্পণ: শিক্ষার্থীদের প্রাপ্তি, প্রত্যাশা ও আক্ষেপ ফেরদৌস জয় সভাপতি, আতিক হাসান সম্পাদক, রংপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
পাটগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩,৯২৪ পিস ভারতীয় প্রসাধনী জব্দ, গ্রেপ্তার ২

পাটগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩,৯২৪ পিস ভারতীয় প্রসাধনী জব্দ, গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট ||রংপুর ||বাতায়ন২৪ডটকম ||

লালমনিরহাটের পাটগ্রামে শুল্ক-কর ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ৩ হাজার ৯২৪ পিস ভারতীয় প্রসাধনী পণ্য জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা প্রসাধনীগুলোর মধ্যে রয়েছে ভারতীয় ব্র্যান্ডের পন্ডস (POND’S) ফেসওয়াশ।

রোববার (১১ অক্টোবর) সকাল ৬টার দিকে পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের খারিজা জোংড়া গ্রামে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খারিজা জোংড়া গ্রামের মো. আমিনুর রহমানের ছেলে মো. বদিউজ্জামান (৫৬) এবং জোংড়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. আপন হোসেন (৩৭)।

এসআরবি-১৩-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংপুরের সিপিএসসি, এসআরবি-১৩-এর একটি আভিযানিক দল বদিউজ্জামানের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর বসতঘরের খাটের নিচ থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা ৩ হাজার ৯২৪ পিস ভারতীয় পন্ডস ফেসওয়াশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় এসআরবি বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা প্রসাধনী ও গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৩ জানিয়েছে, শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি পণ্য আমদানি এবং চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com