সংবাদ শিরোনাম :
১১ জেলায় নতুন ডিসি সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ছবিতে রংপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন অর্থনৈতিক মুক্তি, বৈষম্যহীন ন্যায় ইনসাফের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: প্রাণহানির সংখ্যা বেড়ে ২৪ ‘তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল’ প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে জাতীয় পতাকা তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় মির্জা ফখরুলের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
বাসের ধাক্কায় বাবার অটো রিক্সায় প্রাণ গেল মাদ্রাসা ছাত্রী ও বাবার

বাসের ধাক্কায় বাবার অটো রিক্সায় প্রাণ গেল মাদ্রাসা ছাত্রী ও বাবার

বাসের ধাক্কায় বাবার অটো রিক্সায় প্রাণ গেল মাদ্রাসা ছাত্রী ও বাবার

স্টাফ করেসপন্ডেন্ট ঠাকুরগাঁও।।
বাতায়ন২৪ডটকম।।

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে বাস-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষ বাসের ধাক্কায় বাবার অটো রিক্সায় প্রাণ গেল মাদ্রাসার ছাত্রী ও বাবার।

মঙ্গলবার (২৪ জুন) সকালে ভূল্লী ধানাধীন খোসবাজার খলিসাকুড়ি পোস্ট অফিস এলাকায় দুর্ঘটনাটি ঘটে৷

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ বাসযাত্রীও আহত হয়েছেন।

নিহত আশরাফুল ইসলাম (৫০) সদর উপজেলার দেবিপুর ইউনিয়নের খলিসাকুড়ি গ্রামের আবু মোহাম্মদের ছেলে। রাবিয়াতুল (১৫) খোঁশবাজার মাদ্রাসায় নবম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাবা আশরাফুল ইসলাম এর সিএনজিচালিত অটোরিকশা মাদ্রাসা অর্ধবার্ষিকী পরীক্ষা দিতে যাচ্ছিলেন মেয়ে নবম শ্রেণীর ছাত্রী রাবিয়াতুল ৷ পেছন থেকে একটি বাস এসে ধাক্কা দিলে ঘটনাস্থলে বাবা-মেয়ের মৃত্যু হয়৷ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সাইডে চলে যায়।

এ ঘটনায় দশ বাস যাত্রী আহত হয় আহতরা মেডিকেলে ভর্তি।
ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। বাসটিকে আটক করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। বোদা হাইওয়ে পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com