সংবাদ শিরোনাম :
রংপুরে এনসিপি সমাবেশে অভিযোগ ‘ জুলাই বিপ্লবে নেতৃত্ব দানকারীদের হত্যা করতেই সাভারে হামলা’ অর্থপাচারের অভিযোগে এফবিআইয়ের নজরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন শাপলা চত্বর মামলার তদন্তের ইতি, শিগগিরই প্রতিবেদন দাখিল এইচএসসি পরীক্ষায় অসদুপায়, গাইবান্ধায় বহিষ্কার ৬ পরীক্ষার্থী মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর গুলি, অভিযুক্তকে গ্রেফতার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে, দুই দেশে ৮৫ স্থাপনায় ইরানের হামলা বৃষ্টির দুর্ভোগে চবির সব ক্লাস-পরীক্ষা স্থগিত রেফারি বিতর্কিত স্বীদ্ধান্ত দিয়েছে,আল্লাহই আমার জন্য যথেষ্ট :জিকো রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ মিশর, ফিফার কাছে তদন্তের দাবি
গাইবান্ধা সদর হাসপাতালে রোগীর ১৯০ গ্রামের মাংসের বদলে পাচ্ছে ৩৫ গ্রাম, এমপির আকস্মিক পরিদর্শনে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

গাইবান্ধা সদর হাসপাতালে রোগীর ১৯০ গ্রামের মাংসের বদলে পাচ্ছে ৩৫ গ্রাম, এমপির আকস্মিক পরিদর্শনে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ছবি : ফাইল ফুটেজ
ছবি : ফাইল ফুটেজ

গাইবান্ধা ২০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের জন্য সরকারি বরাদ্দের খাবার সরবরাহে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিমের আকস্মিক পরিদর্শনে রোগীদের খাবারের মান ও পরিমাণে অসঙ্গতির বিষয়টি প্রকাশ্যে আসে।

স্টাফ করেসপন্ডেন্ট।। গাইবান্ধা  ।।বাতয়ন২৪ডটকম।। ০৫ জুলাই ২০২৬

রোববার দুপুরে হাসপাতাল পরিদর্শনের সময় তিনি রোগীদের জন্য পরিবেশিত খাবার সরেজমিনে পরীক্ষা করেন। এ সময় দেখা যায়, সরকারি নিয়ম অনুযায়ী একজন রোগীর জন্য ১৯০ গ্রাম মুরগির মাংস বরাদ্দ থাকলেও বাস্তবে পরিবেশন করা হচ্ছে মাত্র ২৫ থেকে ৪০ গ্রাম। এছাড়াও রুটি, কলাসহ অন্যান্য খাদ্যসামগ্রীর পরিমাণ ও মানেও অসঙ্গতি লক্ষ্য করা যায়।

বিষয়টি দেখে অসন্তোষ প্রকাশ করেন সংসদ সদস্য মো. আব্দুল করিম। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগীদের জন্য মানসম্মত ও মানবিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে মো. আব্দুল করিম বলেন, “হাসপাতালে যেসব অনিয়মের প্রমাণ পাওয়া গেছে, সেগুলো কোনোভাবেই মেনে নেওয়া হবে না। রোগীদের অধিকার নিশ্চিত করতে সব ধরনের অনিয়ম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় হাসপাতালের সেবার মান ও সরকারি বরাদ্দের সঠিক ব্যবহার নিয়ে স্থানীয়দের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

 

বাতায়ন২৪/আদিল আশরাফিল আবিদ।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com