সংবাদ শিরোনাম :
রংপুরে এনসিপি সমাবেশে অভিযোগ ‘ জুলাই বিপ্লবে নেতৃত্ব দানকারীদের হত্যা করতেই সাভারে হামলা’ অর্থপাচারের অভিযোগে এফবিআইয়ের নজরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন শাপলা চত্বর মামলার তদন্তের ইতি, শিগগিরই প্রতিবেদন দাখিল এইচএসসি পরীক্ষায় অসদুপায়, গাইবান্ধায় বহিষ্কার ৬ পরীক্ষার্থী মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর গুলি, অভিযুক্তকে গ্রেফতার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে, দুই দেশে ৮৫ স্থাপনায় ইরানের হামলা বৃষ্টির দুর্ভোগে চবির সব ক্লাস-পরীক্ষা স্থগিত রেফারি বিতর্কিত স্বীদ্ধান্ত দিয়েছে,আল্লাহই আমার জন্য যথেষ্ট :জিকো রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ মিশর, ফিফার কাছে তদন্তের দাবি
এইচএসসি পরীক্ষায় অসদুপায়, গাইবান্ধায় বহিষ্কার ৬ পরীক্ষার্থী

এইচএসসি পরীক্ষায় অসদুপায়, গাইবান্ধায় বহিষ্কার ৬ পরীক্ষার্থী

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।ছবি : সংগৃহীত

গাইবান্ধায় এইচএসসি ও সমমান পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৮ জুলাই) সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়।

স্টাফ করেসপন্ডেন্ট | বাতায়ন২৪ডটকম  | গাইবান্ধা | ০৮ জুলাই ২০২৬

গাইবান্ধার জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখা সূত্রে শিক্ষার্থীদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ৪ জন এবং তুলসীঘাট শামসুল হক ডিগ্রি কলেজ কেন্দ্রের ২ জন পরীক্ষার্থী রয়েছেন। তুলসীঘাট কেন্দ্রে বহিষ্কৃত ২ জনের একজন সাধারণ শাখা ও অন্যজন বিএম শাখার পরীক্ষার্থী।

পরীক্ষা প্রশাসন শাখা ও সংশ্লিষ্ট কেন্দ্র সূত্রে জানা গেছে, বহিষ্কৃত পরীক্ষার্থীদের কাছে নকল, প্রবেশপত্রে প্রশ্নের সমাধান এবং বেঞ্চে প্রশ্নের উত্তর লেখা পাওয়া যায়।

তুলসীঘাট শামসুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কেন্দ্র সচিব) শফিক আহম্মেদ সরকার বলেন, এ কেন্দ্রের বিএম ও জেনারেল শাখার একজন করে দুই শাখার ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাদের কাছে একাধিক পাতা করে নকল পাওয়া গেছে।

গাইবান্ধা জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার আতাউর রহমান ঢাকা পোস্টকে বলেন, পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তারা আগামী পরীক্ষাগুলো আর দিতে পারবেন না।

প্রসঙ্গত, বুধবার (৮ জুলাই) ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে সকাল ১০টায় শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা চলে ১টা পর্যন্ত। তবে, এসময়ে মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে পৃথক প্রশ্নপত্রে।

এদিন সাধারণ শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের (বিএম) বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিকে আজ গাইবান্ধার ৫০টি পরীক্ষা কেন্দ্রে মোট ১৯ হাজার ২১৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১৮ হাজার ৬৩৯ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৫৬০ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com