সংবাদ শিরোনাম :
রংপুরে এনসিপি সমাবেশে অভিযোগ ‘ জুলাই বিপ্লবে নেতৃত্ব দানকারীদের হত্যা করতেই সাভারে হামলা’ অর্থপাচারের অভিযোগে এফবিআইয়ের নজরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন শাপলা চত্বর মামলার তদন্তের ইতি, শিগগিরই প্রতিবেদন দাখিল এইচএসসি পরীক্ষায় অসদুপায়, গাইবান্ধায় বহিষ্কার ৬ পরীক্ষার্থী মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর গুলি, অভিযুক্তকে গ্রেফতার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে, দুই দেশে ৮৫ স্থাপনায় ইরানের হামলা বৃষ্টির দুর্ভোগে চবির সব ক্লাস-পরীক্ষা স্থগিত রেফারি বিতর্কিত স্বীদ্ধান্ত দিয়েছে,আল্লাহই আমার জন্য যথেষ্ট :জিকো রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ মিশর, ফিফার কাছে তদন্তের দাবি
রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ মিশর, ফিফার কাছে তদন্তের দাবি

রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ মিশর, ফিফার কাছে তদন্তের দাবি

ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার কাছে বিতর্কিত হারের পর রেফারির বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিশর। 

স্টাফ করেসপন্ডেন্ট | বাতায়ন২৪ডটকম |   ০৮ জুলাই ২০২৬

বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে বিতর্কিত ৩-২ ব্যবধানে হারের পর রেফারিং নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে মিশর। ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের ও তার অফিশিয়ালদের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। তাদের দাবি, একাধিক ভুল সিদ্ধান্ত ম্যাচের ফলাফল বদলে দিয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ডিয়ারিও এএসের প্রতিবেদনে বলা হয়েছে, মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা ফিফার কাছে আনুষ্ঠানিক আইনি অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের ও তার পুরো রেফারিং দলের সিদ্ধান্তের তদন্ত দাবি করা হয়েছে।

মিশরের দাবি, ম্যাচে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে। শুধু তদন্তই নয়, চলমান বিশ্বকাপের বাকি ম্যাচগুলো থেকেও লেতেক্সিয়ের ও তার সহকারীদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ইএফএ।

ম্যাচ শেষে মিশরের প্রধান কোচ হোসাম হাসানও ক্ষোভ প্রকাশ করেন। তার অভিযোগ, রেফারি ও ভিএআরের একাধিক সিদ্ধান্ত অন্যায্য ছিল এবং সেগুলো সরাসরি ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে।

হোসাম হাসান বলেন, ‘আমরা ন্যায্য আচরণ পাইনি। আমাদের একটি পেনাল্টি দেওয়া হয়নি, আরেকটি সম্ভাব্য পেনাল্টির ঘটনা ভিএআরেও দেখা হয়নি। এ ছাড়া আমাদের একটি বৈধ গোলও রহস্যজনকভাবে বাতিল করা হয়েছে। এটি আমাদের প্রতি স্পষ্ট অবিচার।’

উল্লেখ্য, ম্যাচে একসময় ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। তবে শেষদিকে রহস্যজনক প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বাতায়ন২৪.কম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com