সংবাদ শিরোনাম :
নিজস্ব প্রতিবেদককবি-সাহিত্যিকদের মিলনমেলায় অনুষ্ঠিত ‘কবিতা বাংলাদেশ’ মাসিক সাহিত্যালাপ সুন্দরগঞ্জে পৌরসভার ৬নং ওয়ার্ডে জরাজীর্ণ রাস্তা, বড় দুর্ঘটনার আশঙ্কা মাদ্রাসার শিশু ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার কুড়িগ্রামে ছাত্রদল-শিবির সংঘর্ষ একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী কাস্টমস এর দূর্নীতিবাজদের ২৪ ঘন্টার মধ্যে অপসারন দাবী ছাউনি ফুটো, বৃষ্টি হলেই রংপুর স্টেশনের প্ল্যাটফর্মে জমে পানি পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু, আহত ২ দুই বছর অনুপস্থিত থেকেও অধ্যক্ষ পদের বেতন পাচ্ছেন আ.লীগ নেতা
ভূমিকম্পের ঝুঁকি জানতে বিশেষজ্ঞদের সঙ্গে বসলেন প্রধান উপদেষ্টা

ভূমিকম্পের ঝুঁকি জানতে বিশেষজ্ঞদের সঙ্গে বসলেন প্রধান উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

দেশে ভূমিকম্পের ঝুঁকি সম্পর্কে বিস্তারিত জানতে বিশেষজ্ঞদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সম্প্রতি দেশে ভয়াবহ যে ভূমিকম্পের ঘটনা ঘটেছে, সে বিষয়কে গুরুত্ব দিয়ে বৈঠকে আলোচনা হয়। এতে প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞদের মতামত নেন। জানতে চান, এমন পরিস্থিতিতে করণীয় সম্পর্কে।

গত শুক্রবারের ভয়াবহ ভূমিকম্প এবং পরবর্তীতে তিন দফার ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টাকে মতামত তুলে ধরেন বিশেষজ্ঞরা।

ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় করণীয় সম্পর্কেও অবহিত হন প্রধান উপদেষ্টা। বৈঠকে সরকারের পক্ষে কী করণীয় তা নিয়ে বেশকিছু নির্দেশনা দিয়েছেন তিনি।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com