সংবাদ শিরোনাম :
রংপুরে লংমার্চের সমাপনী সমাবেশস্থল পরিদর্শনে জামায়াত নেতারা রংপুর বিভাগে ক্রমেই বাড়ছে ডেংগু রোগির সংখ্যা: ৯০ ভাগই ঢাকা ফেরত ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে রংপুরে জামায়াতের লিফলেট বিতরণ রংপুরে মাদক সেবনের দায়ের ২ জনের কারাদন্ডাদেশ দিলো ভ্রাম্যমান আদালত রংপুরে সড়ক দুর্ঘটনায় আহত-নিহতের ৬৪ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে কোচিংয়ে যাওয়ার পথে ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত মাউশির ১০ম গ্রেডের ফল প্রকাশের দাবিতে রংপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান রংপুরে বাবার বাড়ি থেকে নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা পীরগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির সনদ ও নগদ অর্থ বিতরণ
লালমনিরহাটে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

লালমনিরহাটে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

 

ষ্টাফ করেসপনডেন্ট,লালমনিরহাট।। বাতায়ন২৪ডটকম।।
লালমনিরহাট জেলা হাতীবান্ধায় পৃথক দুটি মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।রবিবার ভোর রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। পরে সোমবার (২১ এপ্রিল) দুপুরে লালমনিরহাট আদালতে হাজির করা হলে আদালত জামিন নামুঞ্জর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।গ্রেপ্তারকৃতরা হলেন- সিংগীমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুল্লাহ টাইফুন এবং ভেলাগুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ইবনে ওহাব মুরাদ।
থানা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের একটি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের মামলায় ইবনে ওহাব মুরাদকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, গত বছরের ১৮ জুলাই স্থানীয় সাংবাদিক আব্দুর রহিমের ওপর হামলা ও মারধরের ঘটনায় দায়ের করা মামলায় হাফিজুল্লাহ টাইফুনকে গ্রেপ্তার করা হয়েছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, দুটি পৃথক মামলায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাতায়ন২৪ডটকমশিরিফুল

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com