সংবাদ শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর ওপর হামলা, কৃষক দল নেতা গ্রেপ্তার তিস্তার ভাঙনে নদীগর্ভে বিদ্যালয়, শুরু হয়েছে জিও ব্যাগ ফেলা রংপুর চিড়িয়াখানা থেকে আপত্তিকর অবস্থায় ২৭ তরুন তরুনী আটক রংপুরে ১৫ বছরে ৬৮ হাজার মানুষকে জীবিকা ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা দিয়েছে ওয়ার্ল্ড ভিশন ‘আমাদের চেহারায় ব্যালট পেপারও যদি হাসিনা দেখতো, তাহলে এ দেশটাকে ঐ জায়গায় নিয়ে যেতে পারতো না: ডা. জাহেদ উর রহমান সালিশে নারীকে প্রহার, চেয়ারম্যান বললেন ‘রায় কার্যকর করছি’ উলিপুরে ৫০ হাজার কর্মসংস্থানের লক্ষ্যে ভোকেশনাল সেন্টার উদ্বোধন করলেন জামায়াত এমপি বদরগঞ্জে বিতর্কিত লটারির টিকেট বিক্রির অপরাধে যুবকের কারাদণ্ড হিমাগার মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগের দাবি রংপুরের আলু চাষী ও ব্যবসায়ীদের দিরাইয়ে ইউএনওর অপসারণ দাবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
রংপুর চিড়িয়াখানা থেকে আপত্তিকর অবস্থায় ২৭ তরুন তরুনী আটক

রংপুর চিড়িয়াখানা থেকে আপত্তিকর অবস্থায় ২৭ তরুন তরুনী আটক

স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর|বাতায়ন২৪ডটকম

রংপুর চিড়িয়াখানায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২৭ তরুণ-তরুণীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

বুধবার (১৯ আগষ্ট) দুপুরে রংপুর চিড়িয়াখানায় অভিযান চালায় পুলিশ। এসময় আপত্বিকর অবস্থায় সোস্যাল নুইসেন্স আইন ভঙ্গ করায় ২৭ জন কপোত কপোতিকে আটক করে পুলিশ। এদের মধ্যে ১৪ জন ছেলে ১৩ জন মেয়ে। তাদের প্রত্যেকের বয়স ১৫ থেকে ২২ এর মধ্যে। কেউ কেউ স্কুল কলেজ ফাঁকি দিয়েও চিড়িয়াখানায় গিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়।

পরে তাদেরকে কোতয়ালী থানার হাজতখানায় রাখা হয়েছে। কোতয়ালী থানা ওসি নাজমুল কাদির জানান, যাছাই বাছাই শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

রংপুর মহানগর উপ-পুলিশ কমিশনার ( ডিবি) সনাতন চক্রবর্তি জানান, ‘পার্কসহ বিভিন্ন বিনোদন স্পটগুলোকে সোস্যাল নুইসেন্স আইন লংঘন হচ্ছে। পরিবার পরিজন নিয়ে যাওয়া যাচ্ছে না সেখানে। এ ধরণের অভিযোগের প্রেক্ষিতে চিড়িয়াখানায় অভিযান পরিচালনা করা হয়। এবং হাতে নাতে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় তাদের আটক করা হয়।

এইচআরবি/ বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com