সংবাদ শিরোনাম :
রংপুর নগরীতে অটোগ্যারেজ মালিককে হত্যা: এক নারীসহ আটক-৩ রাজধানীতে ২ ঘণ্টার ব্যবধানে উদ্ধার ৩ যুবকের মরদেহ নির্মানের আড়াই বছর পর যাত্রা শুরু হলো রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের তৃণমূল বিএনপি শক্তিশালী করতে রাজশাহী নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে দেশে ফিরলেন জেন-জি আন্দোলনে নেপ ক্ষমতাচ্যুত নেপালের প্রধানমন্ত্রী উচ্চশিক্ষায় সুইডেনগামী নাজমুলের পাশে প্রধানমন্ত্রী বিদ্যুৎ মন্ত্রীর বক্তব্যে লোডশেডিং বন্ধে কোন সুখবর নেই  গ্যারেজে ঢুকে মালিককে নির্মম হত্যা: টাকা নিয়ে বাইরে তালা ঝুলিয়ে পালালো দুর্বৃত্তরা বেরোবিতে উপাচার্যের পিএসহ ১৫ কর্মকর্তার অবৈধ পদোন্নতি, বেতন ফেরতের সুপারিশ
গ্যারেজে ঢুকে মালিককে নির্মম হত্যা: টাকা নিয়ে বাইরে তালা ঝুলিয়ে পালালো দুর্বৃত্তরা

গ্যারেজে ঢুকে মালিককে নির্মম হত্যা: টাকা নিয়ে বাইরে তালা ঝুলিয়ে পালালো দুর্বৃত্তরা

স্টাফ করেসপন্ডেন্ট|রংপুর|বাতায়ন২৪ডটকম

রংপুর মহানগরীতে নিজ অটোরিকশা গ্যারেজের ভেতর থেকে আব্দুর রহমান (৬০) নামের এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতকে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যার পর বাইরে থেকে দরজায় তালা ঝুলিয়ে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর তাজহাট থানাধীন আনসারীর মোড় এলাকার একটি অটোরিকশা গ্যারেজ থেকে তালা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহমান ওই এলাকারই মৃত তামিরুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা গ্যারেজে প্রবেশ করে আব্দুর রহমানের মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে হত্যা নিশ্চিত করে। এরপর তার কাছে থাকা গ্যারেজের ও ব্যক্তিগত টাকা-পয়সা লুট করে ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে চম্পট দেয়। সকালে গ্যারেজ বন্ধ দেখে এবং কোনো সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হলে তালা ভাঙ্গেন এলাকাবাসী। ঘরে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরবর্তীতে তাজহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার নিথর দেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যার পর নিহতের সাথে থাকা অর্থ লুটে নেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, সিআইডি (CID)-এর একটি বিশেষ ক্রাইম সিন টিম ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ ও সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে অভিযানে নেমেছে।

এইচ আরবি/বাতায়ন২৪ডটকম/রংপুর

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com